বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
গণতান্ত্রিক পরিবেশকে টিকিয়ে রাখা সরকারি ও বিরোধী দলের প্রধান দায়িত্ব: রাষ্ট্রপতি কিশোরগঞ্জে হিজড়া জনগোষ্ঠীর সঙ্গে গ্রাম আদালত বিষয়ক আলোচনা সভা সৌদি আরবের তিন শহরে জরুরি সতর্কতা জারি, নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ গাঙ্গাটিয়া জমিদার বাড়ি: ইতিহাস, ঐতিহ্য, স্থাপত্য ও গৌরবের এক অধ্যায় হোসেনপুর নতুন বাজারে ফুটপাত দখলমুক্ত করতে ইউএনওর অভিযান হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি

গত ২৪ ঘন্টায় ২৬৯৫ জনের দেহে করোনা শনাক্ত, মোট ৫৫,১৪০

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ৩ জুন, ২০২০
  • ৪২০ বার পড়া হয়েছে

দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে ২ হাজার ৬৯৫ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়েছে।  একই সময়ে প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩৭ জন। এ নিয়ে দেশে করোনায় প্রাণহানি হলো মোট ৭৪৬ জনের।

বুধবার দুপুরে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ৫০ টি ল্যাবে ১২ হাজার ৫১০ টি নমুনা পরীক্ষা করে ২ হাজার ৬৯৫ জনের দেহে করোনার সংক্রমণ পাওয়া গেছে। আক্রান্তের হার ২১.৫৪ শতাংশ। এ নিয়ে বাংলাদেশে করোনায় আক্রান্ত হলেন মোট ৫৫ হাজার ১৪০ জন।

ডা. নাসিমা সুলতানা জানান, নতুন করে সুস্থ হয়েছেন ৪৭০ জন করোনা রোগী। এ নিয়ে মোট ১১ হাজার ৫৯০ জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

 

তিনি বলেন,  মারা যাওয়া ৩৭ জনের মধ্যে ২৮ জন পুরুষ আর ৯ জন নারী। তাদের মধ্যে ঢাকা বিভাগের ১৯ জন, চট্টগ্রামের ১৩ জন, রংপুরের ২ জন, খুলনায় ১ জন এবং সিলেটে ১ জন। যারা মারা গেছেন তাদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩১ জন এবং বাসায় ৫ জন মারা গেছে। এছাড়া মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে এক জনকে।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় এবং ১৮ মার্চ এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। এরপর থেকে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com