বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

ঝুলছে কৃষ্ণাঙ্গের লাশ, ফের উত্তাল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১৪ জুন, ২০২০
  • ৪২২ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রে গত মাসে পুলিশি নির্যাতনে কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েডের মৃত্যুর প্রতিবাদে দেশজুড়ে চলছে বিক্ষোভ। এরই মধ্যে দেশটিতে আরও এক কৃষ্ণাঙ্গ যুবকের অস্বাভাবিক মৃত্যুর খবর পাওয়া গেছে।

ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের একটি গাছে ঝুলছিল ওই কৃষ্ণাঙ্গ যুবকের মরদেহ। তার নাম রবার্ট এল. ফুলার (২৪)। ইতিমধ্যে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় প্রশাসন একে ‘আত্মহত্যা’বলে দাবি করলেও তা মানতে রাজি নয় স্থানীয় জনগণ। ফলে এ ঘটনার জের ধরে ফের উত্তপ্ত হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র।

শুক্রবার শেরিফ ডিপার্টমেন্টের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, গত বুধবার ভোর সাড়ে ৩টার দিকে ক্যালিফোর্নিয়ার পালমাডেল শহরে এক পথচারী গাছে ঝুলন্ত মরদেহটি দেখতে পান। উদ্ধারকারীরা ঘটনাস্থলেই যাওয়ার আগে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

শেরিফ ডিপার্টমেন্টের মুখপাত্র যখন ফুলারের মৃত্যুর প্রাথমিক তদন্তে পাওয়া তথ্য জানাচ্ছিলেন তখন সেখানে উপস্থিত জনতা এ নিয়ে আরও তদন্তের দাবি জানান। তাদের শান্ত করাতে গিয়ে একপর্যায়ে নিজেই উত্তেজিত হয়ে ওঠেন পামডেল মেয়র স্টিভেন ডি. হফবাউ।

পরে তিনি জানান, ফুলারের মৃত্যুর আসল কারণ জানতে তদন্ত এখনও চলছে।

শেরিফের সংবাদ সম্মেলনে আগত লোকজন এসময় শরিফের কাছে ফুলারের মৃত্যুর ভিডিও ফুটেজ দেখতে চান। তখন কর্তৃপক্ষ তাদেরকে তা দেখাতে পারেননি।

 

সংবাদ সম্মেলন শেষে শহর কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছেন, শহরের মানুষজন যে ফুলারের মৃত্যুর বিষয়ে বিস্তারিত তদন্ত চায়, তা তারা বুঝতে পারছেন। এ বিষয়ে আরও তদন্ত হবে বলে শহরবাসীকে আশ্বাস দিয়েছেন শেরিফ।

 

এদিকে গত ২৫ মে কৃষ্ণাঙ্গ নাগরিক ফ্লয়েডের হত্যায় যুক্তরাষ্ট্রে যে বিক্ষোভের সূচনা হয়েছিল তা এখন গোটা বিশ্বেজুড়ে ছড়িয়ে পড়েছে। ব্রিটেন, ফ্রান্স, জার্মানির পর অস্ট্রেলিয়াতেও ব্যাপক বিক্ষোভ হয়েছে বলে খবর পাওয়া গেছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com