বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

সুশান্তের মরদেহ উদ্ধারে গিয়ে যা পেলো পুলিশ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ১৪ জুন, ২০২০
  • ৬৪২ বার পড়া হয়েছে

আত্মহত্যা করেছেন বলিউডের হার্টথ্রব নায়ক সুশান্ত সিং রাজপুত। রবিবার সকালে মুম্বাইয়ের বান্দ্রার বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার মৃত্যুকে ঘিরে তৈরি হয়েছে নানা রহস্য।

তিনি আত্মহত্যা করেছেন বলেই প্রাথমিকভাবে অনুমান পুলিশের। কেননা গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাকে।

পুলিশ সূত্রের বরাত দিয়ে ভারতের আনন্দবাজার পত্রিকা জানায়, রোববার সকালে সুশান্ত সিংহ রাজপুতের বাড়ির গৃহকর্মী থানায় ফোন করে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। সেখান থেকে তারা তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

জানা গেছে, অবসাদের চিকিত্সা চলছিল সুশান্তের। তার ঘরে পুলিশ প্রাথমিক তদন্তে এমন প্রেসক্রিপশন ও ওষুধ পেয়েছে বলে জানা গেছে। যদিও কোনও সুইসাইড নোট এখনও পর্যন্ত পাওয়া যায়নি বলেই খবর।

কয়েকদিন আগে সুশান্ত সিংহ রাজপুতের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ান মুম্বাইয়ের মালাডে মালবনী এলাকায় একটি বাড়ির ১৫ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com