সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার নিরাপত্তা পরিষদ অচল, তবু জীবনীশক্তিতে পূর্ণ জাতিসংঘ: গুতেরেস রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে, অনুসন্ধানে দুদক এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী গোবিন্দপুর ইউপি নির্বাচন: হিমেলের সমর্থনে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল পাকুন্দিয়ায় ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই আটক কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১

নিজেকে নবী দাবি করায় আদালত কক্ষেই গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০
  • ৫২১ বার পড়া হয়েছে

নিজেকে নবী দাবি করে ধর্ম অবমাননাকারী এক ব্যক্তিকে আদালতে শুনানিকালে গুলি করে হত্যা করা হয়েছে। তাহির আহমেদ নাসিম নামের ওই ব্যক্তি নিজেকে নবী দাবি করেছিল। এ নিয়ে বুধবার পাকিস্তানের পেশোয়ার শহরে একটি আদালতে শুনানি চলছিল। এ সময় এক ব্যক্তি তাকে গুলি করে। ৬টি গুলি বিদ্ধ হয় তার শরীরে। এতে মারা যায় নাসিম। ঘটনাস্থল থেকে হামলাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।

নিজেকে নবী দাবি করে ধর্ম অবমাননা করার অভিযোগে ২০১৮ সাল থেকে পুলিশি হেফাজতে ছিল নাসিম। পাকিস্তানে ধর্মীয় আইন খুব কড়াকড়ি। সুনির্দিষ্ট কিছু অপরাধের জন্য সেখানে মৃত্যুদন্ড পর্যন্ত দেয়া হয়। তা ছাড়া ইসলামের শেষ নবী হযরত মোহাম্মদ (স.)।

 

তারপরে আর কোনো নবী আসবেন না। কিন্তু নাসিম নিজেকে নবী দাবি করে পাকিস্তানের দন্ডবিধির ২৯৫-এ, ২৯৫-বি এবং ২৯৫-সি ধারা লঙ্ঘন করেছে। এসব দন্ডবিধি ইসলাম অবমাননার ক্ষেত্রে প্রয়োগ করা হয়। মহানবী হযরত মোহাম্মদ (স.)-এর পবিত্র নামকে সুরক্ষিত রাখা হয়েছে এতে। তা লঙ্ঘন করলে তার শাস্তি মৃত্যুদন্ড অবধারিত।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com