শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ফিলিপিন্সে স্কুলে বন্দুকধারীর গুলি: নিহত ৩, আহত ৮ ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান: ইরান যুদ্ধে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া পাকিস্তানে পুলিশ সদর দপ্তরের মসজিদে বোমা হামলা, নিহত ১৬ ১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে রাজধানীর মালিবাগে একাধিক ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট ১০৪৮ লুণ্ঠিত অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার, পরিচয় গোপন রাখবে এসআরবি কিশোরগঞ্জে ২১৫০ পিস ইয়াবা ও ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার ইউনিয়ন পরিষদ নির্বাচন ৬ জুনের আগে সম্পন্ন করতে হবে: ইসি সানাউল্লাহ ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত, জানেন না নির্মাতা রায়হান

সিরাজগঞ্জে বৃক্ষরোপন কর্মসূচী পালন করেছে র‌্যাব-১২

খন্দকার মোহাম্মাদ আলী, সিরাজগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ৯ আগস্ট, ২০২০
  • ২৬১ বার পড়া হয়েছে

সবুজ বৃক্ষ নির্মল পরিবেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ”-এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জ শহরে র‌্যাব-১২ কর্তৃক বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়। রবিবার (৯ আগস্ট) দুপুরে  সিরাজগঞ্জ শহরের মুজিব সড়ক ও নিউ ঢাকা সড়কে এ কর্মসূচীর উদ্বোধন করা হয় । র‌্যাব-১২ এর  অধিনায়ক লেঃ কর্ণেল মুহাম্মদ খায়রুল ইসলাম, পিএসসি এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ পৌর মেয়র সৈয়দ আঃ রউফ মুক্তা সিরাজী, র‌্যাব-১২ এর সিপিএসসি, সিরাজগঞ্জের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মুজিব বর্ষে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এবং র‌্যাব ফোর্সেস এর সম্মানিত মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম, পিপিএম এর পরামর্শক্রমে সারাদেশে সবুজায়ন কার্যক্রমকে এগিয়ে নিতে নিজেদের দায়িত্বপূর্ণ এলাকায় ফলদ, বনজ ও ভেষজ বৃক্ষের চারা রোপনের উদ্যোগ নেয় র‌্যাব-১২। এ উদ্যোগের অংশ হিসেবে সিরাজগঞ্জ শহরের মুজিব সড়ক ও নিউ ঢাকা সড়কের সবুজায়ন কার্যক্রম শুরু করা হয়। শহরের চান্দালি মোড় হয়ে এ দুটি সড়কে ফলদ, বনজ ও ভেষজ গাছের চারা রোপন করা হয় র‌্যাব-১২ এর পক্ষ থেকে।

 

পরিবেশ সংরক্ষণে সবুজায়ন প্রক্রিয়ার কোনো বিকল্প নেই। র‌্যাব ফোর্সেস তাই দেশের আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি এবার পরিবেশ রক্ষায় বদ্ধপরিকর। সে কারণে ত্রাণ বিতরণসহ অন্যান্য সামাজিক কার্যক্রমের পাশাপাশি দেশের সবুজায়ন প্রক্রিয়াকে এগিয়ে নিতে এগিয়ে আসে এলিট ফোর্স র‌্যাব। উল্লেখ্য, র‌্যাব-১২ এর দায়িত্বপূর্ণ পাঁচটি জেলা তথা সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া, টাঙ্গাইল ও কুষ্টিয়ার গুরুত্বপূর্ণ সড়ক, মহাসড়ক, স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় পর্যায়ক্রমে ৫০০০ (পাঁচ হাজার) গাছের চারা রোপন করা হবে র‌্যাব-১২ এর পক্ষ থেকে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com