বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ভর্তির রেকর্ড, মৃত্যু ৭ মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলায় বাংলাদেশের নিন্দা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দুই দফা আমন্ত্রণ জানানো হয়েছে, সাড়া পাইনি: জয়সওয়াল একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষের ইন্তেকাল গণতান্ত্রিক পরিবেশকে টিকিয়ে রাখা সরকারি ও বিরোধী দলের প্রধান দায়িত্ব: রাষ্ট্রপতি কিশোরগঞ্জে হিজড়া জনগোষ্ঠীর সঙ্গে গ্রাম আদালত বিষয়ক আলোচনা সভা সৌদি আরবের তিন শহরে জরুরি সতর্কতা জারি, নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ গাঙ্গাটিয়া জমিদার বাড়ি: ইতিহাস, ঐতিহ্য, স্থাপত্য ও গৌরবের এক অধ্যায় হোসেনপুর নতুন বাজারে ফুটপাত দখলমুক্ত করতে ইউএনওর অভিযান

৫ ঘন্টা বিদ্যুৎ বিহিন কমলগঞ্জ ১ লাখ গ্রাহকের দুর্ভোগ

সালাহউদ্দিন শুভ
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০
  • ৩০৫ বার পড়া হয়েছে

মৌলভীবাজার পল্লী বিদি্যুৎ সমিতি (পবিস) কুলাউড়া গ্রীড লাইনে ত্রুটির কারণে মঙ্গলবার (১১ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ৪টা পর্যন্ত বিদ্যুৎ বিহিন ছিল মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা ও কুলাউড়া ও রাজনগর উপজেলার একাংশ। ফলে পবিস কমলগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের অধীন ১ লাখ বিদ্যুৎ গ্রাহক চরম দুর্ভোগের শিকার হয়েছেন।

 

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় হটাৎ করে পবিস গ্রীড লাইন বন্ধ হয়ে গেলে এ অবস্থার সৃষ্টি হয়। বিদ্যুৎ গ্রাহক সালাহ্উদ্দিন শুভ অভিযোগ করে বলেন, দেশে এখন কোন প্রকার লোড শেডিং থাকার কথা নয়। তার পর পবিস লোড শেডিং করছেন। আর করোনা সংক্রমণকালে শিক্ষার্থীরা অন লাইনে লেখা পড়া করলেও বিদ্যুৎ বিভ্রাটের কারণে শিক্ষার্থীরা চরম দুর্ভোগের শিকার। তাছাড়া বাসা বাড়িতেও গ্রহস্থালী কাজেও সমস্যা হচ্ছে।

পবিস কমলগঞ্জ আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা যায়, পবিস কুলাউড়া গ্রীড লাইন থেকে কমলগঞ্জ বিদ্যুৎ সরবরাহ হয়ে থাকে। মাঝে মাঝে কুলাউড়া গ্রীড লাইন বন্ধ করে শ্রীমঙ্গল গ্রীড লাইন থেকে কমলগঞ্জে বিদ্যুৎ সরবরাহ করা হয়। তবে শ্রীমঙ্গল থেকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাহাড়ি এলাকা অতিক্রম করে কমলগঞ্জ বিদ্যুৎ সরবরাহ করতে নানা সমস্যার মধ্যে পড়তে হয়। এ জন্য পবিস কুলাউড়া গ্রীড লাইনের ওপর কমলগঞ্জ আঞ্চলিক কার্যালয় নির্ভরশীল। কুলাউড়া গ্রীড লাইনের ৩৩ হাজার কেভি বিদ্যুৎ লাইনে মাঝে মাঝে ত্রুটির কারণে বিদ্যুৎ সরবরাহ প্রায় সময় বন্ধ হয়ে যায়। সে সময় কমলগঞ্জের বিদ্যুৎ গ্রাহরা সাময়িকভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকেন।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় হঠাৎ করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। ফলে পবিস কমলগঞ্জ আঞ্চরিক কার্যালয়ের অধীন ১ লাখ বিদ্যুৎ গ্রাহক দুর্বোগের শিকার হয়েছেন। সকাল সাড়ে ১০টা থেকে টানা সাড়ে ৫ ঘন্টা পর বেলা ৪টায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।

এ সম্পর্কে পবিস কমলগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের এজিএম (কম) ওবায়দুল হক বলেন, পবিস কুলাউড়া গ্রীড লাইনে ত্রুটির কারণে মঙ্গলবার সকালে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। গ্রীড লাইন মেরামত শেষে আবার দেখা যায় কুলাউড়া গ্রীডের আন্ডার গ্রাইন্ড লাইনে ত্রুটি দেখা দেয়। এ ত্রুটি মেরামত করার চেষ্টা করেও মঙ্গলবার বিকাল ৩টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা যায়নি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com