বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ভর্তির রেকর্ড, মৃত্যু ৭ মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলায় বাংলাদেশের নিন্দা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দুই দফা আমন্ত্রণ জানানো হয়েছে, সাড়া পাইনি: জয়সওয়াল একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষের ইন্তেকাল গণতান্ত্রিক পরিবেশকে টিকিয়ে রাখা সরকারি ও বিরোধী দলের প্রধান দায়িত্ব: রাষ্ট্রপতি কিশোরগঞ্জে হিজড়া জনগোষ্ঠীর সঙ্গে গ্রাম আদালত বিষয়ক আলোচনা সভা সৌদি আরবের তিন শহরে জরুরি সতর্কতা জারি, নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ গাঙ্গাটিয়া জমিদার বাড়ি: ইতিহাস, ঐতিহ্য, স্থাপত্য ও গৌরবের এক অধ্যায় হোসেনপুর নতুন বাজারে ফুটপাত দখলমুক্ত করতে ইউএনওর অভিযান

নামাজ পড়তে মসজিদে ওঠার সময় গলাকেটে হত্যা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ১২ আগস্ট, ২০২০
  • ২৯৫ বার পড়া হয়েছে

বাগেরহাটের মোরেলগঞ্জে মফিজুল ইসলাম সরদার (৪৮) নামে এক সুপারি ব্যবসায়ীকে গলাকেটে হত্যা করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) মাগরিবের নামাজ আদায় করতে মসজিদে ওঠার সময় প্রতিপক্ষরা তার গলাকেটে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রওনা হয়েছে। নিহত মফিজুল ইসলাম সরদার বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার কিসমত ঘরঘাটা গ্রামের জব্বার সরদারের ছেলে।

নিহতের ছোট ভাই তাইজুল সরদার বলেন, মাগরিবের নামাজ আদায় করতে আমরা দুই ভাই কদমরসুল জামে মসজিদে ওঠার সময় সিঁড়িতে প্রতিপক্ষ হাসিব সরদার গলাকেটে পালিয়ে যায়। এসময় আরও ৪০-৪৫ জন চারদিক ঘিরে রাখে।

 

তিনি আরও বলেন, মফিজুল ইসলাম সরদার একজন বড় সুপার ব্যবসায়ী। তার ক্রয় করা বড় বড় সুপারি বাগান থেকে প্রতিপক্ষরা সুপারি চুরি করত। তাদের মধ্যে এনিয়ে দ্বন্ধ ছিল। ভাইয়ের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার চাই।

 

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধারে ঘটনাস্থলে টিম পাঠানো হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com