বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ভর্তির রেকর্ড, মৃত্যু ৭ মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলায় বাংলাদেশের নিন্দা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দুই দফা আমন্ত্রণ জানানো হয়েছে, সাড়া পাইনি: জয়সওয়াল একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষের ইন্তেকাল গণতান্ত্রিক পরিবেশকে টিকিয়ে রাখা সরকারি ও বিরোধী দলের প্রধান দায়িত্ব: রাষ্ট্রপতি কিশোরগঞ্জে হিজড়া জনগোষ্ঠীর সঙ্গে গ্রাম আদালত বিষয়ক আলোচনা সভা সৌদি আরবের তিন শহরে জরুরি সতর্কতা জারি, নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ গাঙ্গাটিয়া জমিদার বাড়ি: ইতিহাস, ঐতিহ্য, স্থাপত্য ও গৌরবের এক অধ্যায় হোসেনপুর নতুন বাজারে ফুটপাত দখলমুক্ত করতে ইউএনওর অভিযান

কমলগঞ্জে “বৈদেশিক কর্ম সংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা” শীর্ষক প্রেস ব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত

সালাহউদ্দিন শুভ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০
  • ২৪৫ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের কমলগঞ্জে বৈদেশিক কর্ম সংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক দিনব্যাপী এক প্রেস ব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়। কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অর্থায়ন ও তত্ত্বাবধানে বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেলা সাড়ে ১২টায় এ প্রেস ব্রিফিং ও সেমিনার উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান।

 

এ সেমিনারে সাংবাদিক, জনপ্রতিনিধি ও উপজেলা পর্যায়ের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তারা এ সেমিনারে অংশ গ্রহন করেন। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ও অংশগ্রহনকারী হিসেবে উপস্থিত ছিলেন, কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান। বিশেষ অতিথি ও অংশ গ্রহনকারী হিসেবে উপস্থিত ছিলেন, প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মৌলভীবাজারের সহকারি পরিচালক মোশারফ হোসেন, কমলগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাম ভজন কৈরী, ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম, কমলগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান. আলীনগর ইউনিয়নের চেয়ারম্যান ফজলুল হক, রহিমপুর ইউনিয়নের চেয়ারম্যান ইফতেখার আহমদ।

 

সেমিনারে বর্তমান সরকারের ২০১৮ সালে নির্বাচনী এজতেহার অনুযায়ী প্রতি উপজেলা থেকে বছরে ১ হাজার মানুষকে দক্ষ করে গড়ে তুলে সঠিকভাবে বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ তৈরীকরণ বিষয়ে আলোচনা করা হয়। এসময় বৈদেশিক কর্মসংস্থানের জন্য বিদেশের ভাষা, কারিগরী প্রশিক্ষণ, গ্রহন ব্যাংক ঋণ সুবিধাসহ বিভিন্ন বিষয়ে ধারণা দেওয়া হয়।

 

সেমিনারে প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মৌলভীবাজারের সহকারি পরিচালক মোশারফ হোসেন প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করে বলেন, সরকারি ভাবে প্রশিক্ষণ গ্রহন করে দক্ষ হয়ে বৈধভাবে প্রবাসে গেলে ভালো কাজ পাওয়া যায়। আর তখন বিদেশে কোন সমস্যার সম্মুখীন হলে বা মৃত্যুবরণ করলে দূতাবাসের মাধ্যমে সরকারি ভাবে সহায়তা ও ক্ষতিপূরণ আদায় করা যায়। দালালের মাধ্যমে বিদেশ গেলেও কি কি সমস্যার মধ্যে পড়তে তাও তুলে ধরা হয়। প্রশিক্ষণ গ্রহনকালে বিদেশের ভাষা শিক্ষা ও সেখানকার রীতিনীতি জানা যায়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com