বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ভর্তির রেকর্ড, মৃত্যু ৭ মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলায় বাংলাদেশের নিন্দা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দুই দফা আমন্ত্রণ জানানো হয়েছে, সাড়া পাইনি: জয়সওয়াল একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষের ইন্তেকাল গণতান্ত্রিক পরিবেশকে টিকিয়ে রাখা সরকারি ও বিরোধী দলের প্রধান দায়িত্ব: রাষ্ট্রপতি কিশোরগঞ্জে হিজড়া জনগোষ্ঠীর সঙ্গে গ্রাম আদালত বিষয়ক আলোচনা সভা সৌদি আরবের তিন শহরে জরুরি সতর্কতা জারি, নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ গাঙ্গাটিয়া জমিদার বাড়ি: ইতিহাস, ঐতিহ্য, স্থাপত্য ও গৌরবের এক অধ্যায় হোসেনপুর নতুন বাজারে ফুটপাত দখলমুক্ত করতে ইউএনওর অভিযান

করোনার বিফ্রিং বন্ধ হবার কারণ জানালেন স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০
  • ২৭৯ বার পড়া হয়েছে

করোনা সংক্রমণ ও মৃত্যুহার কমে আসায় সরাসরি ব্রিফিং না করে, প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে করোনার সবশেষ তথ্য জানানোর ব্যবস্থা নেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বৃহস্পতিবার ( ১৩ আগস্ট) বিশেষায়িত হাসপাতাল নির্মাণ সংক্রান্ত এক সভা শেষে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী মাসেই বেশ কয়েকটি সরকারি হাসপাতাল করোনার জন্য চিহ্নিত করে বাকী হাসপাতাল অন্যান্য রোগের চিকিৎসার জন্য নির্ধারণ করা হবে। ক্যান্সারের চিকিৎসায় প্রতিটি বিভাগে ৩শ শয্যা বিশিষ্ট বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে। সেখানে ক্যান্সার কিডনি ও হৃদরোগেরও চিকিৎসা হবে।

জাহিদ মালেক বলেন, প্রধানমন্ত্রী কিছুদিন আগে একনেকে আড়াই হাজার কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন দিয়েছেন। এসব হাসপাতালে ক্যানসার, কিডনি ও কার্ডিয়াক রোগীর চিকিৎসা দেওয়া হবে।

 

তিনি বলেন, দেশে প্রতিবছর দেড় লাখ লোক ক্যানসারে আক্রান্ত হন। মারা যান প্রায় এক লাখ লোক। আমাদের ক্যানসার চিকিৎসায় কেবল ক্যানসার ইনস্টিটিউট রয়েছে ৫০০ বেডের। ক্যানসারের আর হাসপাতাল নেই। দেশে কিডনি রোগীও অনেক, প্রতি বছর ৫০ হাজার মানুষ কিডনি রোগে মারা যায়। কিডনি রোগীদের ডায়ালাইসিস লাগে। কিডনি রোগের কারণে বেশি মানুষ মারা যায়। এই হাসপাতাল বিদেশে যাওয়া আর লাগবে না। এ ছাড়া আমাদের দেশে কার্ডিয়াক রোগী অনেক বেশি।

 

সভায় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আবদুল মান্নান এবং মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com