বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ভর্তির রেকর্ড, মৃত্যু ৭ মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলায় বাংলাদেশের নিন্দা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দুই দফা আমন্ত্রণ জানানো হয়েছে, সাড়া পাইনি: জয়সওয়াল একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষের ইন্তেকাল গণতান্ত্রিক পরিবেশকে টিকিয়ে রাখা সরকারি ও বিরোধী দলের প্রধান দায়িত্ব: রাষ্ট্রপতি কিশোরগঞ্জে হিজড়া জনগোষ্ঠীর সঙ্গে গ্রাম আদালত বিষয়ক আলোচনা সভা সৌদি আরবের তিন শহরে জরুরি সতর্কতা জারি, নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ গাঙ্গাটিয়া জমিদার বাড়ি: ইতিহাস, ঐতিহ্য, স্থাপত্য ও গৌরবের এক অধ্যায় হোসেনপুর নতুন বাজারে ফুটপাত দখলমুক্ত করতে ইউএনওর অভিযান

ইয়াবা ও গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক কুমিল্লা র‌্যাব-১১

আব্দুল্লাহ আল মানছুর
  • আপডেট সময় শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০
  • ৩২৬ বার পড়া হয়েছে

র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল আজ (১৪ আগস্ট) ভোর রাতে কুমিল্লা জেলার কোতয়ালি থানাধীন গোবিন্দপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৮৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

 

গ্রেফতারকৃত ব্যক্তিরা কুমিল্লা জেলার মৃত তাহের মিয়ার পুত্র মোশারফ হোসেন, মৃত আব্দুল জলিলের পুত্র এরশাদ (৩৫), মৃত সুলতান আহম্মেদের পুত্র শাহে এমরান (২৪), শহিদ উল্লাহার পুত্র ফিরোজ (২২) উভয় সাং: গোবিন্দপুর, কুমিল্লা কোতয়ালী থানাধীন।

 

এছাড়াও র‌্যাব-১১, সিপিসি-২ এর অপর একটি আভিযানিক দল আজ সকালে কুমিল্লা জেলার কোতয়ালি থানাধীন আলেখারচর বিশ্বরোড এলাকায় পৃথক একটি অভিযান পরিচালনা করে ৩ কেজি গাঁজাসহ ১ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত ব্যক্তি নেত্রকোণা জেলার পূর্বধলা থানার পাইকুরা গ্রামের আব্দুর রহিম বক্স এর ছেলে হায়দার আলী (৩৫)।

 

গ্রেফতারকৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে ধৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালি থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com