বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ভর্তির রেকর্ড, মৃত্যু ৭ মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলায় বাংলাদেশের নিন্দা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দুই দফা আমন্ত্রণ জানানো হয়েছে, সাড়া পাইনি: জয়সওয়াল একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষের ইন্তেকাল গণতান্ত্রিক পরিবেশকে টিকিয়ে রাখা সরকারি ও বিরোধী দলের প্রধান দায়িত্ব: রাষ্ট্রপতি কিশোরগঞ্জে হিজড়া জনগোষ্ঠীর সঙ্গে গ্রাম আদালত বিষয়ক আলোচনা সভা সৌদি আরবের তিন শহরে জরুরি সতর্কতা জারি, নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ গাঙ্গাটিয়া জমিদার বাড়ি: ইতিহাস, ঐতিহ্য, স্থাপত্য ও গৌরবের এক অধ্যায় হোসেনপুর নতুন বাজারে ফুটপাত দখলমুক্ত করতে ইউএনওর অভিযান

জুম মিটিং করলে আপ্যায়ন ব্যয় কেন : পরিকল্পনামন্ত্রী

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০
  • ৩১০ বার পড়া হয়েছে

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সতর্ক করে বলেছেন, ‘প্রকল্পের আওতায় আপ্যায়ন ব্যয় আছে, তার মানেই এই নয় যে অযৌক্তিকভাবে ব্যয় করতে হবে। করোনায় বাসায় বসে জুম মিটিং করলে কেন আপ্যায়ন ব্যয় করা লাগবে।’

চলতি ২০২০-২১ অর্থবছরে সুষ্ঠু ও গুণগত মানসম্পন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন নিয়ে শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে এক সভা করেন তিনি। এরপর ভার্চুয়াল ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী এ কথা বলেন। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর অসন্তুষ্টির কথা জানিয়ে সচিবদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘প্রকল্পের আওতায় অযৌক্তিক ব্যয় নিয়ে প্রধানমন্ত্রী উদ্বিগ্ন।’

এ সময় পরিকল্পনা কমিশনে যারা প্রকল্প তৈরি করেন, তাদেরকে আগের তুলনায় অনেক বেশি সাবধান হওয়ার আহ্বান জানান মান্নান। প্রকল্পে গাড়ি কেনা নিয়ে এক প্রশ্নের উত্তরে মান্নান বলেন, ‘অনেক সময় দেখা যায় প্রকল্পের জন্য গাড়ি কেনার জন্য যা বরাদ্দ থাকে, তার অর্ধেক দিয়ে বড় কর্মকর্তা গাড়ি কেনেন, বাকিগুলো ঠিকমতো হয় না। এখন থেকে এসব হবে না। কোন গাড়ি কত সিসি’র, তা স্পষ্ট করে উল্লেখ থাকতে হবে।’

 

সরকারের অর্থ যে জনগণের তা সচিবদের স্মরণ করে দিয়ে মন্ত্রী বলেন, ‘কোনো সময়েই আমরা জনগণের অর্থ নিয়ে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে নয়-ছয় করতে দেব না।’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com