সিরাজগঞ্জের তাড়াশে পরিত্যক্ত একটি বাড়ি থেকে হেলাল উদ্দিন (৫০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
.
শুক্রবার দুপুরে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের ক্ষীরসিন গ্রাম থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত হেলাল উদ্দিন তাড়াশ উপজেলার আড়ংগাইল গ্রামে শ্বশুরবাড়িতে থাকতেন। তার বাড়ি বগুড়া জেলার ধুনট উপজেলার মথুরাপুর গ্রামে। স্থানীয় সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাক ও এলাকাবাসী জানান, নিহত ব্যাক্তিহেলাল উদ্দিন দেশীগ্রাম ইউনিয়নের আড়ংগাইল গ্রামের জসিম উদ্দিনের মেয়ে সামন্তকে বিয়ে করে শ্বশুরবাড়িতে বসবাস করে আসছেন। বৃহস্পতিবার রাতে স্ত্রীর সাথে ঝগড়া বিবাদ হয়। এক পর্যায়ে বাড়ি থেকে বেড়িয়ে যায় সে। পরে শুক্রবার সকালে ক্ষীরসিন গ্রামের শ্বশানের দক্ষিন পাশে মোতাহারে পরিত্যক্ত বাড়িতে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী।
.
তাড়াশ থানার ওসি মো. মাহবুবুল আলম জানান, নিহতের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। এ বিষয়ে তাড়াশ থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।