বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ভর্তির রেকর্ড, মৃত্যু ৭ মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলায় বাংলাদেশের নিন্দা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দুই দফা আমন্ত্রণ জানানো হয়েছে, সাড়া পাইনি: জয়সওয়াল একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষের ইন্তেকাল গণতান্ত্রিক পরিবেশকে টিকিয়ে রাখা সরকারি ও বিরোধী দলের প্রধান দায়িত্ব: রাষ্ট্রপতি কিশোরগঞ্জে হিজড়া জনগোষ্ঠীর সঙ্গে গ্রাম আদালত বিষয়ক আলোচনা সভা সৌদি আরবের তিন শহরে জরুরি সতর্কতা জারি, নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ গাঙ্গাটিয়া জমিদার বাড়ি: ইতিহাস, ঐতিহ্য, স্থাপত্য ও গৌরবের এক অধ্যায় হোসেনপুর নতুন বাজারে ফুটপাত দখলমুক্ত করতে ইউএনওর অভিযান

সিরাজগঞ্জে পরিত্যাক্ত  বাড়ি থেকে এক ব্যক্তির লাশ  উদ্ধার

খন্দকার মোহাম্মাদ আলী, সিরাজগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০
  • ২৪৩ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের তাড়াশে পরিত্যক্ত একটি বাড়ি থেকে হেলাল উদ্দিন (৫০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
.
শুক্রবার দুপুরে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের ক্ষীরসিন গ্রাম থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত হেলাল উদ্দিন তাড়াশ উপজেলার আড়ংগাইল গ্রামে শ্বশুরবাড়িতে থাকতেন। তার বাড়ি বগুড়া জেলার ধুনট উপজেলার মথুরাপুর গ্রামে। স্থানীয় সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাক ও এলাকাবাসী জানান, নিহত ব্যাক্তিহেলাল উদ্দিন দেশীগ্রাম ইউনিয়নের আড়ংগাইল গ্রামের জসিম উদ্দিনের মেয়ে সামন্তকে বিয়ে করে শ্বশুরবাড়িতে বসবাস করে আসছেন। বৃহস্পতিবার রাতে স্ত্রীর সাথে ঝগড়া বিবাদ হয়। এক পর্যায়ে বাড়ি থেকে বেড়িয়ে যায় সে। পরে শুক্রবার সকালে ক্ষীরসিন গ্রামের শ্বশানের দক্ষিন পাশে মোতাহারে পরিত্যক্ত বাড়িতে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী।
.
তাড়াশ থানার ওসি মো. মাহবুবুল আলম জানান, নিহতের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। এ বিষয়ে তাড়াশ থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com