বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ভর্তির রেকর্ড, মৃত্যু ৭ মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলায় বাংলাদেশের নিন্দা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দুই দফা আমন্ত্রণ জানানো হয়েছে, সাড়া পাইনি: জয়সওয়াল একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষের ইন্তেকাল গণতান্ত্রিক পরিবেশকে টিকিয়ে রাখা সরকারি ও বিরোধী দলের প্রধান দায়িত্ব: রাষ্ট্রপতি কিশোরগঞ্জে হিজড়া জনগোষ্ঠীর সঙ্গে গ্রাম আদালত বিষয়ক আলোচনা সভা সৌদি আরবের তিন শহরে জরুরি সতর্কতা জারি, নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ গাঙ্গাটিয়া জমিদার বাড়ি: ইতিহাস, ঐতিহ্য, স্থাপত্য ও গৌরবের এক অধ্যায় হোসেনপুর নতুন বাজারে ফুটপাত দখলমুক্ত করতে ইউএনওর অভিযান

জাতীয় শোক দিবস কমলগঞ্জে বিভিন্ন কর্মসূচী অনুষ্ঠিত

সালাহউদ্দিন শুভ
  • আপডেট সময় শনিবার, ১৫ আগস্ট, ২০২০
  • ২৪০ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে।

 

শনিবার (১৫ আগস্ট) সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পন করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুরুস্কার বিতরণ অনুষ্টিত হয়। এর পরপরই পৌর মেয়রের উদ্যোগে ২৫০ জন প্রতিবন্ধীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারস্বরূপ ১০ কেজি করে চাল ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। বাদ জোহর বঙ্গবন্ধু পরিবারের আত্মার মাগফেরাত ও শান্তি কামনায় পৌর এলাকার ৪২টি মসজিদে দোয়া ও ২০টি মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

দুপুর আড়াইটায় পৌরসভা মিলনায়তনে পৌর মেয়র মোঃ জুয়েল আহমেদের সভাপতিত্বে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক এড. আজাদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আ.লীগের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দিন, সাবেক বিআরডিবি চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন প্রমূখ।

এছাড়াও আলোচনা সভায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাকের আলী সজীব, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে পৌর এলাকার ৪২টি মসজিদ, ২০টি মন্দির ও সকল শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com