বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ভর্তির রেকর্ড, মৃত্যু ৭ মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলায় বাংলাদেশের নিন্দা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দুই দফা আমন্ত্রণ জানানো হয়েছে, সাড়া পাইনি: জয়সওয়াল একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষের ইন্তেকাল গণতান্ত্রিক পরিবেশকে টিকিয়ে রাখা সরকারি ও বিরোধী দলের প্রধান দায়িত্ব: রাষ্ট্রপতি কিশোরগঞ্জে হিজড়া জনগোষ্ঠীর সঙ্গে গ্রাম আদালত বিষয়ক আলোচনা সভা সৌদি আরবের তিন শহরে জরুরি সতর্কতা জারি, নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ গাঙ্গাটিয়া জমিদার বাড়ি: ইতিহাস, ঐতিহ্য, স্থাপত্য ও গৌরবের এক অধ্যায় হোসেনপুর নতুন বাজারে ফুটপাত দখলমুক্ত করতে ইউএনওর অভিযান

স্কুল ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে প্রধান শিক্ষক আটক

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ১৬ আগস্ট, ২০২০
  • ৩১৫ বার পড়া হয়েছে

ঢাকার ধামরাইয়ে দুই স্কুলছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে মাইলেশিয়াম হাই স্কুলের প্রধান শিক্ষক শরিফুল ইসলামকে (৪২) আটক করা হয়েছে। আজ রবিবার সকালে ধামরাই সুয়াপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে ধামরাই থানা পুলিশ।

পুলিশ জানায়, ধামরাই সুয়াপুর এলাকার মাইলেশিয়াম হাইস্কুলের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম ওই স্কুলের ষষ্ঠ শ্রেণির দুই ছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল। পরে ওই ছাত্রীরা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়লে বিষয়টি তাদের পরিবারের সদস্যদের জানায়। গতকাল রাতে ওই স্কুলের প্রধান শিক্ষক শরিফুল ইসলামকে প্রধান আসামি করে ধামরাই থানায় একটি মামলা দায়ের করেন দুই ছাত্রীর পরিবার। এছাড়া সকালে ওই শিক্ষক দুই ছাত্রীকে উত্ত্যক্ত করার চেষ্টা করলে এলাকাবাসী তাকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। এছাড়া ওই শিক্ষকের বিরুদ্ধে ওই স্কুলে আরও অনেক ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ রয়েছে।

 

অভিভাবকরা বলেন, ‘শিক্ষক যদি ছাত্রীদের উত্ত্যক্ত করে, তাহলে কিভাবে সন্তানদের স্কুলে পাঠাব।’ বিষয়টি নিশ্চিত করে ধামরাই থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা বলেন, ‘আটক শিক্ষককে আজ দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com