রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হামের উপসর্গে দেশে আরও ৪ জনের মৃত্যু কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত, আহত ৪ কিশোরগঞ্জ-ভৈরব সড়কে সিএনজি-কভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ১, আহত ৫ সোনালি আঁশ ঘিরে নতুন আশার আলো; হোসেনপুরে পাটের ভালো ফলন ও বাজারদরে কৃষকের স্বস্তি তাড়াইলে নজরুল বর্ষ পালনে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা নওগাঁয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের   প্রয়াণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড

করোনার সময়ও পাগলা মসজিদের দানবাক্সে পৌনে দুই কোটি টাকা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ২২ আগস্ট, ২০২০
  • ৪৩৯ বার পড়া হয়েছে

করোনাকালেও থেমে থাকেনি কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে মানুষের দান-সদকা। গত ছয় মাসে মসজিদটির দানবাক্সে জমা পড়েছে প্রায় পৌনে দুই কোটি টাকা।

 

শনিবার সকালে মসজিদটির দানবাক্স খোলা হয়। সকাল ১০টা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত চলে গণনা। গণনা শেষে দেখা যায় এতে রয়েছে এক কোটি ৭৪ লাখ ৮৩ হাজার ৭১ টাকা। এছাড়াও ছিল বিদেশি মুদ্রা ও স্বর্ণ-রৌপ্যালঙ্কার।

সাধারণত তিন মাস অন্তর অন্তর মসজিদে আটটি দানবাক্স খোলা হয়। কিন্তু এবার করোনা মহামারির কারণে ছয় মাস সাতদিন পর খোলা হয় দানবাক্সগুলো। দানবাক্স খোলার সময় পাগলা মসজিদের সাধারণ সম্পাদক, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ ও সদস্য সাইফুল হক মোল্লা দুলুসহ জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ কমিটির সভাপতি জেলা প্রশাসক মো. সারোয়ার মুর্শেদ চৌধুরী টাকা গণনার কাজ পরিদর্শন করেন। মসজিদ ক্যাম্পাসে অবস্থিত মাদ্রাসা এবং এতিমখানার শিক্ষক-শিক্ষার্থীরা টাকা গোনার কাজে অংশ নেন।

 

এর আগে গত ১৫ ফেব্রুয়ারি দানবাক্স খুলে পাওয়া যায় এক কোটি ৫০ লাখ ১৮ হাজার ৪৯৮ টাকা এবং বিদেশি মুদ্রা ও স্বর্ণ-রৌপ্যালঙ্কার। মসজিদটির তত্ত্বাবধানের দায়িত্বে থাকা জেলা প্রশাসন জানিয়েছে, এসব অর্থ এ মসজিদ, মসজিদ ক্যাম্পাসে অবস্থিত মাদ্রাসা ও এতিমখানাসহ জেলার সব মসজিদ, মাদরাসা ও এতিমখানার পাশাপাশি বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজে ব্যয় করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com