রাজধানীর মালিবাগে অবস্থিত ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালাচ্ছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার দুপুর ১২টায় এ অভিযান শুরু হয়। অভিযানে নেতৃত্ব দিচ্ছেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। র্যাব জানায়, মেয়াদোত্তীর্ণ রি-এজেন্টনহ নানা অনিয়মের অভিযোগে হাসপাতালটিতে অভিযান চালানো হচ্ছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।