সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার নিরাপত্তা পরিষদ অচল, তবু জীবনীশক্তিতে পূর্ণ জাতিসংঘ: গুতেরেস রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে, অনুসন্ধানে দুদক এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী গোবিন্দপুর ইউপি নির্বাচন: হিমেলের সমর্থনে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল পাকুন্দিয়ায় ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই আটক কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১

স্বামীকে অটোরিকশায় বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ৩০ আগস্ট, ২০২০
  • ৪৩০ বার পড়া হয়েছে

চট্টগ্রামের শহীদ নগর এলাকায় স্বামীকে অটোরিকশায় বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

শনিবার রাত ২টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে শহীদ নগর এলাকার সালমা কলোনিতে অভিযান চালিয়ে পুলিশ ওই নারীকে এবং স্বামীকে উদ্ধার করেছে।

স্বামী বাদী হয়ে থানায় ৫ জনের বিরুদ্ধে মামলা করেছেন। অভিযুক্ত ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন-মো. বাদশা মিয়া (৩৬), মো. জাবেদ (২৮), মো. রবিন (১৯) ও মো. ইব্রাহীম (৩০)। তবে ঘটনার মূলহোতা শফি পলাতক।

চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) আশিকুর রহমান জানান, শনিবার রাত সাড়ে ১০টার দিকে ওয়াপদা গেট থেকে বাসায় ফেরার পথে অক্সিজেন মোড়ের আলপনা কমিউনিটি সেন্টারের কাছে শফি নামের এক যুবক তাদের পথরোধ করে তাদের পরিচয় জানতে চায়। শফিকে তারা স্বামী-স্ত্রী হিসেবে পরিচয় দিলে শফি তা নিয়ে সন্দেহ প্রকাশ করে। তিনি ফোন করে বাদশা, জাবেদ, রবিন ও ইব্রাহীমকে ডেকে আনেন। তারা এসে অটোরিকশায় করে ওই দম্পতিকে শহীদ নগর এলাকায় নিয়ে যায় সেখানে তাদের কিছুক্ষণ ঘুরিয়ে সালমা কলোনির একটি বাসায় নিয়ে যায়। সিএনজিটি ছিল বাদশার।

বায়েজিদ থানার ওসি প্রিটন সরকার বলেন, পুলিশ গিয়ে স্বামীকে অটোরিকশায় বেঁধে রাখা অবস্থা থেকে উদ্ধার করে। ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশের একটি দল রাত ২টার দিকে সেখানে গিয়ে তাদের উদ্ধার করে। ওই নারীকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com