সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার নিরাপত্তা পরিষদ অচল, তবু জীবনীশক্তিতে পূর্ণ জাতিসংঘ: গুতেরেস রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে, অনুসন্ধানে দুদক এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী গোবিন্দপুর ইউপি নির্বাচন: হিমেলের সমর্থনে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল পাকুন্দিয়ায় ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই আটক কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১

কমলগঞ্জে প্রচন্ড গরমে স্ট্রোক করে ফেরিওয়ালা বৃদ্ধের মৃত্যু

সালাহউদ্দিন শুভ
  • আপডেট সময় শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৬১ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের কমলগঞ্জে প্রতিদিনের মত শনিবার সকালে নিজের বাইসাইকেল করে বিভিন্ন ধরণের প্লাস্টিক সামগ্রী ফেরিকালে প্রচন্ড গরমে স্ট্রোক করে পড়ে গিয়ে রাস্তায় মৃত্যুবরণ করেন এক বৃদ্ধ ফেরিওয়ালা। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের কুরমা এলাকায় এ ঘটনাটি ঘটে।

মৃত বৃদ্ধার নাম আব্দুল খালেক (৫৫)। তিনি ৪ মেয়ে ও এক ছেলে সন্তানের বাবা। গ্রামের বাড়ি চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহাপাড়া বটতলীয়া গ্রামে। তিনি অন্যান্য ফিরিওয়ালাদের সাথে কমলগঞ্জে বসবাস করে সকালে বের হয়ে সারা দিন ঘুরে বিভিন্ন স্থানে প্লাস্টিক সামগ্রী বিক্রি করতেন। প্রতি দিনের মত শনিবার সকালে বের হলে সকালে খরতাপের মাঝে প্লাস্টিক সামগ্রীবাহী বাইসাইকেল চালিয়ে আকস্মিকভাবে স্ট্রোক করে রাস্তায় পড়েই মৃত্যুবরণ করেন।

 

ঘটনার খবর পেয়ে কমলগঞ্জ থানার এসআই সিরাজুল ইসলাম মৃত দেহের সুরতহাল তৈরী করেন। এসআই সিরাজুল ইসলাম বলেন, গত কয়েকদিন ধরে প্রচন্ত খরতাপ চলছে। বিশেষ করে শনিবার সকাল ৯টা থেকে খরতাপের মাত্রা ছিল অনেক বেশী। এরই মাঝে বৃদ্ধ ফেরিওয়ালা আব্দুল খালেক মালামালসহ বাইসাইকেল চালিয়ে যাবার সময় স্ট্রোক করেন।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশটি তার পরিবার সদস্যদের কাছে পৌছাতে পুলিশ সার্বিক সহযোগিতা করছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com