শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ফিলিপিন্সে স্কুলে বন্দুকধারীর গুলি: নিহত ৩, আহত ৮ ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান: ইরান যুদ্ধে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া পাকিস্তানে পুলিশ সদর দপ্তরের মসজিদে বোমা হামলা, নিহত ১৬ ১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে রাজধানীর মালিবাগে একাধিক ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট ১০৪৮ লুণ্ঠিত অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার, পরিচয় গোপন রাখবে এসআরবি কিশোরগঞ্জে ২১৫০ পিস ইয়াবা ও ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার ইউনিয়ন পরিষদ নির্বাচন ৬ জুনের আগে সম্পন্ন করতে হবে: ইসি সানাউল্লাহ ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত, জানেন না নির্মাতা রায়হান

জামিনের মেয়াদ শেষ মিন্নির: মামলার রায়ের তারিখ ঘোষণা হবে আজ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৪১২ বার পড়া হয়েছে

বহুল আলোচিত বরগুনার রিফাত শরীফ হত্যা মামলার রায়ের তারিখ ঘোষণা হবে আজ। সাংবাদিকদের এ কথা বলেছেন নিহত রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির আইনজীবী মাহবুবুল বারী আসলাম।

 

তিনি বলেন, “মিন্নি ব্যতিত ইতোমধ্যেই এ মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামীর মধ্যে নয়জন আসামির পক্ষে বিপক্ষে আসামি ও রাষ্ট্রপক্ষের আইনজীবীদের যুক্তি-তর্ক উপস্থাপন শেষ হয়েছে। মিন্নির বিপক্ষে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের যুক্তি-তর্কও শেষ হয়েছে।”

 

তিনি আরো বলেন, “আজ বরগুনার জেলা ও দায়রা জজ আদালতে মিন্নির পক্ষে আমরা যুক্তি-তর্ক উপস্থাপন করবো। আশা করি আজই মিন্নির পক্ষে আমাদের যুক্তি-তর্ক উপস্থাপন শেষ হবে। এবং এর মধ্য দিয়ে রিফাত হত্যা মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিচার কার্যক্রম শেষ হবে। এরপর আজই এ মামলার রায়ের জন্য আদালত তারিখ নির্ধারণ করবেন।”

 

মিন্নির জামিনের বিষয়ে আইনজীবী মাহবুবুল বারী আসলাম বলেন, “উচ্চ আদালতের আদেশে জামিনে থাকা আয়েশা সিদ্দিকা মিন্নির জামিনের মেয়াদ আজ শেষ হয়েছে। আজ আমার জিম্মায় পুনরায় মিন্নির জামিনের জন্য আদালতে আবেদন করবো। এরপর আদেশ দেবেন।”

এর আগে ২০১৯ সালের ৩ সেপ্টেম্বর কারাগার থেকে জামিনে বেরিয়ে আসেন রিফাত হত্যা মামলার প্রধান সাক্ষী আয়শা সিদ্দিকা মিন্নি। সব আইনি প্রক্রিয়া ও দাপ্তরিক কাজ শেষে বাবা মোজাম্মেল হোসেনের হাত ধরে কারাগার থেকে জামিনে বেরিয়ে আসেন মিন্নি/ ৩ সেপ্টেম্বর, ২০১৯।

 

২০১৯ সালের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত হত্যাকাণ্ড ঘটে। গত ১ সেপ্টেম্বর ২৪ জনকে অভিযুক্ত করে প্রাপ্ত ও অপ্রাপ্তবয়স্ক; দু’ভাগে বিভক্ত করে আদালতে প্রতিবেদন দেয় পুলিশ। এর মধ্যে প্রাপ্তবয়স্ক ১০ জন এবং অপ্রাপ্তবয়স্ক ১৪ জন আসামি করা হয়েছে। মামলার চার্জশিটভুক্ত প্রাপ্তবয়স্ক আসামি মো. মুসা এখনও পলাতক।

 

গত ১ জানুয়ারি রিফাত হত্যা মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেন বরগুনা জেলা ও দায়রা জজ আদালত। এরপর ৮ জানুয়ারি থেকে প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু করেন আদালত। মোট ৭৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়েছে এ মামলায়।

 

রিফাত হত্যা মামলার প্রাপ্তবয়স্ক আসামিরা হলেন রাকিবুল হাসান রিফাত ফরাজি, আল কাইউম ওরফে রাব্বি আকন, মোহাইমিনুল ইসলাম সিফাত, রেজওয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয়, মো. হাসান, মো. মুসা, আয়েশা সিদ্দিকা মিন্নি, রাফিউল ইসলাম রাব্বি, মো. সাগর এবং কামরুল ইসলাম সাইমুন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com