শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ফিলিপিন্সে স্কুলে বন্দুকধারীর গুলি: নিহত ৩, আহত ৮ ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান: ইরান যুদ্ধে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া পাকিস্তানে পুলিশ সদর দপ্তরের মসজিদে বোমা হামলা, নিহত ১৬ ১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে রাজধানীর মালিবাগে একাধিক ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট ১০৪৮ লুণ্ঠিত অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার, পরিচয় গোপন রাখবে এসআরবি কিশোরগঞ্জে ২১৫০ পিস ইয়াবা ও ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার ইউনিয়ন পরিষদ নির্বাচন ৬ জুনের আগে সম্পন্ন করতে হবে: ইসি সানাউল্লাহ ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত, জানেন না নির্মাতা রায়হান

বাউফল উপজেলার তিন ভূমি অফিস পরিদর্শন করলেন উপ-ভূমি সংস্কার কমিশনার

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০
  • ২৮৮ বার পড়া হয়েছে

স্বাস্থ্যবিধি মেনে বরিশাল  বিভাগের উপ-ভূমি সংস্কার কমিশনার (ডিএলআরসি) তরফদার মোঃ আক্তার জামীল পটুয়াখালী  জেলার বাউফল উপজেলার তিন ভূমি অফিস পরিদর্শন করেছেন।

 

 

গতকাল (৬ সেপ্টেম্বর) রবিবার তিনি এই ভূমি অফিসসমূহ পরিদর্শন করেন। সকালে সাড়ে দশটায় তিনি বাউফল  উপজেলা ভূমি অফিস পরিদর্শনে যান এবং ভূমি অফিসের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এসময় তিনি পেন্ডিং ই-নামজারিসমূহ দ্রুত আইনানুগভাবে নিষ্পত্তিকরণের র্নিদেশনা দেন। এছাড়া যে সকল হাট-বাজারের পেরীফেরি নির্ধারণ করা হয়নি তা অতি সত্বর পেরীফেরিভূক্তকরণ, চান্দিনা ভিটি ও অর্পিত সম্পতির লীজ আইনানুগভাবে নবায়ন, মিস কেইস ও অডিট আপত্তিসমূহ দ্রুত নিষ্পত্তিকরণ, দেওয়ানী মামলার এসএফ যথাসময়ে প্রেরণ, সিকস্তি ও পয়স্তি জমির এডি লাইন নির্ধারণ, প্রভৃতি বিষয়ের উপর গুরুত্বারোপ করেন। এরপর তিনি একে একে বাউফল ইউনিয়ন ভূমি অফিস এবং বগা ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। এখানে তিনি খাস জমিসহ সরকারি সকল সম্পত্তি সঠিকভাবে সংরক্ষণ, তলব বাকী  অর্থ্যাৎ ২ নং রেজিস্টার হোল্ডিং ওয়ারী সরেজমিন পরিদর্শনপূর্বক হালনাগাদ করার নির্দেশনা দেন।

এছাড়া এ সময় তিনি স্বাস্থ্যবিধি মেনে ভূমি অফিসের  সকল কর্মকর্তা-কর্মচারীকে নিষ্ঠা ও সততার সাথে সেবা নিতে আসা জনগণের  প্রতি দায়িত্ব পালনের আহবান জানান। এসময় তার সাথে বাউফল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো: আনিছুর রহমান বালী এবং ভূমি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com