শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

পাওনা টাকার দাবিতে লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলে আখ চাষীদের  মানববন্ধন

নেওয়াজ মাহমুদ নাহিদ, লালপুর, নাটোর
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০
  • ২৭৭ বার পড়া হয়েছে
আখচাষী ও শ্রমিক- কর্মচারীদের বকেয়া টাকা পরিশোধ করা সহ আখ মাড়াই,আখের ন্যায্য মূল্য ও চিনিকল বি-রাষ্ট্রীয় করণ বন্ধের দাবিতে মানব বন্ধন করেছে উত্তর বঙ্গ চিনিকল আখচাষী সমিতি।
.
আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে গোপালপুর- আব্দুলপুর সড়কের নর্থ বেঙ্গল সুগার মিলের ২ নং গেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উত্তর বঙ্গ চিনিকল আখচাষী সমিতির সভাপতি অধ্যক্ষ ইব্রাহীম খলিল এর সভাপতিত্বে  ও সহ সাধারণ সম্পাদক আব্দুস সামাদের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান, হাফিজুর রহমান,সাধারণ সম্পাদক অধ্যাপক বাবু সকুমাে সরকার, অর্থ সম্পাদক মাষ্টার হাফিজুর রহমান, আখচাষী নেতা মাষ্টার কার্তিক চন্দ্র প্রাং, আব্দুল করিম প্রমূখ। মানববন্ধনে বক্তারা অনতিবিলম্বে আখ চাষীদের পাওনা টাকা পরিশোধের জন্য নর্থ বেঙ্গল সুগার মিল কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান।
.
এছাড়া আখের ন্যায্য মূল্য ও মিল বি-রাষ্ট্রীয় করণ বন্ধের জন্য সরকারের কাছে দাবি জানানো হয়। মানববন্ধন শেষে ৬ দফা দাবি নামা মিলের ব্যবস্থাপনা পরিচালক এর নিকট হস্তান্তর করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com