শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

কমলগঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাবে ৩১ হাজার শিশু

সালাহউদ্দিন শুভ
  • আপডেট সময় মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০
  • ২৪৭ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের কমলগঞ্জে আগামী ৪-১৫ অক্টোবর পর্যন্ত পক্ষকাল ব্যাপী জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইনে ৩১ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন “এ” ক্যাপসুল।

 

উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ২১৬টি কেন্দ্রের মাধ্যমে এ ক্যাম্পেইন বাস্তবায়ন করা হবে। মঙ্গলবার(২২সেপ্টেম্বর) দুপুর ১টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে এডভোকেসি ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন-২০২০ উপলক্ষ্যে এডভোকেসি ও কর্মপরিকল্পনা সভায় সভাপতিত্ব করেন, কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহবুবুল আলম ভূইয়া। মেডিকেল টেকনোলসিষ্ট আশরাফুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান।

 

বিশেষ অতিথি ছিলেন,কমলগঞ্জ পৌর মেয়র মো.জুয়েল আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম ও রামভজন কৈরী। অনুষ্টানে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয় কুমার হাজরা,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মর্কতা বিজন চন্দ্র দাস, প্রেসক্লাব সম্পাদক মো: মোস্তাফিজুর রহমান, স্যানেটারী ইন্সপ্টের দুলাল মিয়া, মাওলানা ঈমান উদ্দীন প্রমুখ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com