শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

হোসেনপুরে বিনামূল্যে কৃষকদের বীজ বিতরন

সঞ্জিত চন্দ্র শীল
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০
  • ২৬২ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের হোসেনপুরে কৃষি বিভাগের উদ্যোগে প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের বিনামূল্যে শাক সবজির বীজ বিতরন করা হয়েছে।

 

এ উপলক্ষে গতকাল বৃহঃস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা কৃষি অফিস হলরুমে আয়োজিত শাক সবজির বীজ বিতরনের উদ্বোধনী অনুষ্টানে সভাপত্বি করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ইমরুল কায়েছ। বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নুর মিয়া, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোছাঃ মাছুমা আক্তার, উপজেলা কৃষক লীগের সভাপতি আক্তার হোসেন দুলাল, শ্রমিক লীগ নেতা মোঃ মাহবুব আলম, উপজেলা সহকারী কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোঃ ফরিদ আহাম্মেদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আজহারুল ইসলাম, হোসেনপুর মডেল প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোঃ সাগর আহম্মেদ, প্রচার সম্পাদক আব্দুর কাদির প্রমূখ।

 

এ প্রণোদন কর্মসূচীর আওতায় উপজেলার ৪০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মধ্যে প্রতি কৃষককে লাল শাক, ডাটা শাক, কলমি শাক, মুলা শাক, পালং শাক, লাউ, শসা, করলা, শিমসহ ১৩ জাতের শাক-সবজির বীজ বিতরন করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com