শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ফিলিপিন্সে স্কুলে বন্দুকধারীর গুলি: নিহত ৩, আহত ৮ ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান: ইরান যুদ্ধে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া পাকিস্তানে পুলিশ সদর দপ্তরের মসজিদে বোমা হামলা, নিহত ১৬ ১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে রাজধানীর মালিবাগে একাধিক ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট ১০৪৮ লুণ্ঠিত অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার, পরিচয় গোপন রাখবে এসআরবি কিশোরগঞ্জে ২১৫০ পিস ইয়াবা ও ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার ইউনিয়ন পরিষদ নির্বাচন ৬ জুনের আগে সম্পন্ন করতে হবে: ইসি সানাউল্লাহ ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত, জানেন না নির্মাতা রায়হান

দূর্গাপূজায় ৩দিনের সরকারি ছুটির দাবিতে কমলগঞ্জে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান

সালাহউদ্দিন শুভ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০
  • ২৭০ বার পড়া হয়েছে

শারদীয় দূর্গাপূজায় ৩দিনের সরকারি ছুটির দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবরে স্বারকলিপি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১লা অক্টোবর) সকাল ১১টায় কমলগঞ্জ উপজেলা পরিষদ সম্মূখে বাংলাদেশ হিন্দু মহাজোট,যুব মহাজোট ও ছাত্র মহাজোট কমলগঞ্জ উপজেলা শাখার আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

 

কমলগঞ্জ উপজেলা হিন্দু মহাজোট ও পৌর পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক সজীব দেবরায়ের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, মৌলভীবাজার জেলা হিন্দু মহাজোটের সভাপতি এড.বিষ্ণুপদ ধর, কেন্দ্রীয় হিন্দু যুব মহাজোটের যুগ্ম সাধারণ সম্পাদক অসীম চৌধুরী, জেলা হিন্দু যুব মহাজোটের সভাপতি ইন্দ্রজিৎ পাল, জেলা হিন্দু যুব মহাজোটের সাধারণ সম্পাদক বাবুল দেব, কমলগঞ্জ উপজেলা হিন্দু মহাজোটের সভাপতি অঞ্জন প্রসাদ রায় চৌধুরী প্রমুখ।

 

মানববন্ধনে বক্তার বলেন,‘হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দূর্গাপূজায় তিন দিন সরকারি ছুটির ঘোষণা এখন সময়ের দাবি। শারদীয় দূর্গোৎসব শুধু হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি সমগ্র বাঙালি জাতির ঐক্য ও মিলনের উৎসব। আমাদেরকে ধর্মীয় রীতিনীতি মেনে পাঁচ দিন দূর্গাপূজা উদযাপন করতে হয়। দূর্গাপূজার সপ্তমী, অষ্টমী ও নবমীতে মূল উৎসব হয়ে থাকে।

এর আগেও সরকারের কাছে দূর্গাপূজায় একদিনের পরিবর্তে তিন দিনের সরকারি ছুটি ঘোষণার দাবি জানিয়েছেন তারা। কিন্তু কোনও সাড়া মেলেনি। তবে, প্রধানমন্ত্রী দেশ নেত্রী শেখ হাসিনা এবার তাদের দাবি পূরণ করবেন বলে আশা প্রকাশ করেন তারা।’

মানববন্ধন শেষে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে প্রধানমন্ত্রী বরাবরে স্বারকলিপি প্রদান করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com