শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

সিরাজগঞ্জ ইয়াবা ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

খন্দকার মোহাম্মাদ আলী, সিরাজগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ৪ অক্টোবর, ২০২০
  • ২৮০ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানা এলাকায় মাদক বিরোধী অভিযানে ৮১ পিস ইয়াবা ট্যাবলেটসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে স্পেশাল কোম্পানী, র‌্যাব-১২ সিরাজগঞ্জ এর একটি আভিযানিক দল।

.

আটককৃতরা হলেন সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার  নতুনপাড়া মহল্লার বাসিন্দা সানজিদা খাতুন(২২) শাহাদাত ইসলাম  (১৯) রাজু আহমেদ(২২) জেসমিন খাতুন(৩০)। এ সময় তাদের নিকট  থেকে  ৮১ পিচ ইয়াবা ট্যাবলেট, ৩ টি মোবাইলসেট, ৬ টি সিমকার্ড উদ্ধার করা হয়।

 

.

শনিবার (৩ অক্টোবর)  এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে স্পেশাল কোম্পানী কমান্ডার এএসপি মহিউদ্দিন মিরাজ। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২ অক্টোবর সন্ধ্যা ৭ সলঙ্গা থানার রোড এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন নতুন পাড়া সলঙ্গা গ্রামস্থ কবর স্থানের পূর্ব পাশে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে তাহাদেরকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃ আসামীদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com