শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ফিলিপিন্সে স্কুলে বন্দুকধারীর গুলি: নিহত ৩, আহত ৮ ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান: ইরান যুদ্ধে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া পাকিস্তানে পুলিশ সদর দপ্তরের মসজিদে বোমা হামলা, নিহত ১৬ ১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে রাজধানীর মালিবাগে একাধিক ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট ১০৪৮ লুণ্ঠিত অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার, পরিচয় গোপন রাখবে এসআরবি কিশোরগঞ্জে ২১৫০ পিস ইয়াবা ও ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার ইউনিয়ন পরিষদ নির্বাচন ৬ জুনের আগে সম্পন্ন করতে হবে: ইসি সানাউল্লাহ ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত, জানেন না নির্মাতা রায়হান

ধর্ষণের প্রতিবাদে ছাত্রলীগের আলোক প্রজ্জ্বলন

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ৭ অক্টোবর, ২০২০
  • ২৬১ বার পড়া হয়েছে

সারাদেশে সংঘটিত ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদ জানিয়ে নারীর প্রতি সহিংসতা বন্ধে এবং এর সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে আলোক প্রজ্জ্বলন করেছে বাংলাদেশ ছাত্রলীগ। মঙ্গলবার (৬ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এ কর্মসূচি পালন করা হয়।

 

এতে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যসহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। আল নাহিয়ান খান জয় বলেন, ধর্ষকরা সমাজের সবচেয়ে নিকৃষ্টতম প্রাণী। তাদের কোনো দল নেই। ধর্ষক যে কেউই হোক না কেন তাকে বিচারের আওতায় আনতে হবে।

 

তিনি বলেন, বাংলাদেশে আমাদের প্রত্যেকটি ইউনিয়নেও কমিটি রয়েছে। আমরা আমাদের নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছি যেখানে ধর্ষক, ইভটিজার দেখবে সেখানে তাদেরকে ধরে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে। তিনি আরও বলেন, আমরা মা বোনদের অনুরোধ করবো তারা যদি কোথাও কোনো হেনস্তার শিকার হয়, ধর্ষণের শিকার হয় তাহলে যেন ছাত্রলীগের নেতাকর্মীদের জানায়।

 

ছাত্রলীগের নেতাকর্মীরা প্রতিটি ঘটনার বিচার নিশ্চিত করে ছাড়বে। আমরা ইতোমধ্যে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ও দ্রুত বিচার সম্পন্নের দাবিতে আইনি নোটিশ দিয়েছি। এতে করে ধর্ষকরা ধর্ষণ করতে ভয় পাবে। আমরা ধর্ষককে সামাজিকভাবে বয়কট করার দাবি জানিয়েছি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com