শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

পাওনা টাকার দাবিতে গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিলে আখ চাষীদের বিক্ষোভ মিছিল

নেওয়াজ মাহমুদ নাহিদ, লালপুর, নাটোর
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০
  • ২৭৭ বার পড়া হয়েছে

আখচাষী ও শ্রমিক-কর্মচারীদের বকেয়া টাকা পরিশোধ করা সহ আখ মাড়াই,আখের ন্যায্য মূল্য ও চিনিকল বি-রাষ্ট্রীয় করণ বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে উত্তর বঙ্গ চিনিকল আখচাষী সমিতি।

বুধবার (৭ অক্টোবর) বিকেলে গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিল গেটের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে গোপালপুর রিক্সা স্টেন্ডে এসে শেষ হয় এবং এক সভার আয়োজন করা হয়।

 

উক্ত অনুষ্ঠানেউত্তর বঙ্গ চিনিকল আখচাষী সমিতির সভাপতি অধ্যক্ষ ইব্রাহীম খলিল এর সভাপতিত্বে উপস্থিত বক্তব্য রাখেনউত্তর বঙ্গ চিনিকল আখচাষী সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক বাবু সুকুমার সরকার,সহ-সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম কাওছার, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পিন্টু,সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, যুগ্ন সম্পাদক নাহিদুজ্জামান নাহিদ সহ সকল সম্পাদক মন্ডলী ও আখচাষীগণ।

বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন, অনতিবিলম্বে আখ চাষীদের পাওনা টাকা পরিশোধের জন্য নর্থ বেঙ্গল সুগার মিল কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান। এছাড়া আখের ন্যায্য মূল্য ও মিল বি-রাষ্ট্রীয় করণ বন্ধের জন্য সরকারের কাছে দাবি জানানো হয়। ইতোমধ্যে ৬ দফা দাবির স্বারকলিপি জেলা প্রশাসকেরনিকট হস্তান্তর করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com