শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ফিলিপিন্সে স্কুলে বন্দুকধারীর গুলি: নিহত ৩, আহত ৮ ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান: ইরান যুদ্ধে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া পাকিস্তানে পুলিশ সদর দপ্তরের মসজিদে বোমা হামলা, নিহত ১৬ ১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে রাজধানীর মালিবাগে একাধিক ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট ১০৪৮ লুণ্ঠিত অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার, পরিচয় গোপন রাখবে এসআরবি কিশোরগঞ্জে ২১৫০ পিস ইয়াবা ও ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার ইউনিয়ন পরিষদ নির্বাচন ৬ জুনের আগে সম্পন্ন করতে হবে: ইসি সানাউল্লাহ ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত, জানেন না নির্মাতা রায়হান

চার মাস পর পদ্মা সেতুর ৩২তম স্প্যান বসবে আজ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ১০ অক্টোবর, ২০২০
  • ২৬৫ বার পড়া হয়েছে

দীর্ঘ চার মাস পর পদ্মা সেতুর স্প্যান বসানো হতে পারে। আজ শনিবার সকালে সেতুর ৪ ও ৫ নম্বর পিয়ারের ওপর স্প্যানটি বসতে পারে। এ নিয়ে ৩২টি স্প্যান বসানোর কাজ সম্পন্ন হবে। এটি বসানোর পর সেতুর ৪ হাজার ৮০০ মিটার অংশ দৃশ্যমান হবে।

 

প্রকল্প সূত্রে জানা গেছে, গত ১০ জুন ২৫ ও ২৬ নম্বর পিয়ারের ওপর ৩১তম স্প্যানটি বসানো হয়। এর মধ্য দিয়ে সেতুর ৪ হাজার ৬৫০ মিটার অংশ দৃশ্যমান হয়। এরপর বর্ষাকাল চলে আসায় পদ্মা নদীতে তীব্র স্রোত, ভাঙন ও ঢেউয়ের কারণে স্প্যান বসানোর কাজ বন্ধ থাকে। তবে কয়েক দিন ধরে পরিস্থিতি অনুকূলে থাকায় ৩২তম স্প্যান বসানোর সিদ্ধান্ত নেয় সেতু কর্তৃপক্ষ। এরই মধ্যে ট্রায়ালও হয়েছে।

চলতি মাসে মাওয়া প্রান্তে ৩ ও ৪ এবং ৭ ও ৮ নম্বর পিয়ারের ওপর স্প্যান বসানো হতে পারে। সেতু বিভাগের তথ্য অনুযায়ী, পদ্মা সেতুতে ৩১টি স্প্যান বসানো হয়েছে, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সবগুলো স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে। ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর সেতুর জাজিরা প্রান্তে ৩৭-৩৮ নম্বর পিয়ারে প্রথম স্প্যান বসানোর মধ্য দিয়ে সেতু দৃশ্যমান হয়।

 

সেতুতে গাড়ি চলাচলের জন্য সড়ক নির্মাণে প্রয়োজন হবে ২ হাজার ৯১৭টি রোডস্লাব। এর মধ্যে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত বসানো হয়েছে ১০১০টি। চলতি মাসে রোডস্লাব বসানোর সংখ্যা হাজার ছাড়াবে বলে প্রকল্প সূত্র জানিয়েছে। পদ্মা সেতুর স্প্যানের নিচের অংশে রেলপথে জন্য লাগবে ২ হাজার ৯৫৯টি স্লাব। এখন পর্যন্ত বসানো হয়েছে ১ হাজার ৫৮৪টি। সেতুর জাজিরা অংশে সেতুতে উঠে সড়কপথ ও রেলপথ নির্মাণের কাজ চলছে।

 

পদ্মা সেতু ঢাকা বিভাগের দুই জেলা মুন্সিগঞ্জ ও মাদারীপুরকে সংযুক্ত করেছে। এই সেতু চালু হলে দেশের দক্ষিণবঙ্গের সঙ্গে রাজধানী ঢাকার যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকরী উন্নতি হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com