সিরাজগঞ্জের শাহাজাদপুরে ৪০ কেজি গাঁজা সহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২।
মঙ্গলবার (১২ অক্টোবর) বিকেল পাঁচটায় গোপন সাংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর এ্যাডজুটেন্ট (অপ্স অফিসার) সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রণব কুমার সরকার ও সদর কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মোঃ এরশাদুর রহমান এর নেতৃত্বে র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর থানাধীন বগুড়া টু নগরবাড়ী রোডের উপর বাঘাবাড়ী ওয়েল ডিপো এর সামনে অস্থায়ী চেকপোষ্ট বসিয়ে এক বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় বড় কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো- উ- ১২-০২২০) তল্লাশী করে ৪০ কেজি গাঁজা , ২ টি মোবাইল, ২ টি সিম সহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে এবং উক্ত কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন পাবনা জেলার ফরিদপুর থানার কালি আনী গ্রামের সোহরাব আলীর ছেলে ফরিদুল ইসলাম ও সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার নগর বায়ড়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে আলম হোসেন।
পরবর্তিতে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ তাদের উক্ত থানায় হস্তান্তর করা হয়েছে।