সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার নিরাপত্তা পরিষদ অচল, তবু জীবনীশক্তিতে পূর্ণ জাতিসংঘ: গুতেরেস রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে, অনুসন্ধানে দুদক এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী গোবিন্দপুর ইউপি নির্বাচন: হিমেলের সমর্থনে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল পাকুন্দিয়ায় ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই আটক কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১

আজ থেকে ইলিশ ধরা বন্ধ, নিষেধাজ্ঞা বাস্তবায়ন করবে নৌবাহিনী

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ১৪ অক্টোবর, ২০২০
  • ২৭৮ বার পড়া হয়েছে

সরকারের নির্দেশনা অনুসারে জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় আজ বুধবার (১৪ অক্টোবর) থেকে ৪ নভেম্বর পর্যন্ত প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা বন্ধ থাকছে।

এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ নৌবাহিনী ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় সমুদ্র, সমুদ্র উপকূলীয় এলাকা ও দেশের অভ্যন্তরীণ নদ-নদীতে ‘মা ইলিশ রক্ষা অভিযান-২০২০’ পরিচালনা করবে।

 

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযান পরিচালনাকালে নৌ সদস্যরা চিহ্নিত ইলিশ প্রজনন ক্ষেত্রসহ দেশব্যাপী প্রজনন মৌসুমে ইলিশ ধরা নিষিদ্ধসংক্রান্ত সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়ন করবেন। এর পাশাপাশি মা ইলিশের বিচরণ ও অভিপ্রায়ণ নিরাপদকরণসহ অবাধ প্রজননের সুযোগ সৃষ্টির মাধ্যমে ইলিশের প্রবৃদ্ধি অক্ষুণ্ন রাখার লক্ষ্যে মাছ ধরার নৌযানসহ সব ধরনের বাণিজ্যিক ট্রলারের মাধ্যমে সমুদ্র উপকূল ও মোহনায় মৎস্য আহরণ নিষেধাজ্ঞা বাস্তবায়ন করবে।

 

এতে আরও বলা হয়, ইলিশ প্রজননের সাথে সম্পর্কিত গবেষণা/ সমীক্ষা কার্যক্রমে তথ্য-উপাত্ত সংগ্রহ ও সংরক্ষণে নিয়োজিত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সহায়তার পাশাপাশি চিহ্নিত প্রজনন ক্ষেত্রে ডিমওয়ালা ইলিশ মাছসহ সকল প্রকার মাছ ধরা বন্ধের বিষয়ে গণসচেতনতা সৃষ্টিতে স্থানীয় প্রশাসনকে সহায়তা করবে নৌবাহিনী।

মা ইলিশ ধরা বন্ধের লক্ষ্যে নৌবাহিনী সার্বক্ষণিক নিজ এলাকায় টহল প্রদান করবে। অপারেশনকে আরোও বেগবান করার লক্ষ্যে নৌবাহিনীর মেরিটাইম প্যাট্রোল এয়ারক্রাফ্ট (এমপিএ) এর মাধ্যমে আগে থেকেই সমুদ্রে অবৈধভাবে মাছ সংগ্রহে নিয়োজিত নৌকার অবস্থান নির্ণয় করা হবে এবং পরবর্তীতে নৌবাহিনী জাহাজের মাধ্যমে অভিযান পরিচালনা করা হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com