শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ফিলিপিন্সে স্কুলে বন্দুকধারীর গুলি: নিহত ৩, আহত ৮ ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান: ইরান যুদ্ধে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া পাকিস্তানে পুলিশ সদর দপ্তরের মসজিদে বোমা হামলা, নিহত ১৬ ১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে রাজধানীর মালিবাগে একাধিক ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট ১০৪৮ লুণ্ঠিত অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার, পরিচয় গোপন রাখবে এসআরবি কিশোরগঞ্জে ২১৫০ পিস ইয়াবা ও ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার ইউনিয়ন পরিষদ নির্বাচন ৬ জুনের আগে সম্পন্ন করতে হবে: ইসি সানাউল্লাহ ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত, জানেন না নির্মাতা রায়হান

গাজীপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২০

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ২৪ অক্টোবর, ২০২০
  • ২৬৯ বার পড়া হয়েছে

গাজীপুরের কাপাসিয়া উপজেলার উত্তর খামের এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি। তাদের অধিকাংশই ইটভাটার শ্রমিক বলে জানা গেছে। শুক্রবার সকালে ঢাকা-কিশোরগঞ্জ সড়কে এই দুর্ঘটনাটি ঘটে।

কাপাসিয়া থানার এসআই সুমন খান জানান, কাপাসিয়া উপজেলার উত্তর খামের এলাকায় ঢাকা-কিশোরগঞ্জ সড়কে সম্রাট ট্রান্সলাইন (প্রাঃ) লিমিটেড ও বাবা-মা দোয়া পরিবহন নামক দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বাসের কমপক্ষে ২০ জন যাত্রী আহত হন। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং স্থানীয় ক্লিনিকে নিয়ে যায়। পরে প্রাথমিক চিকিৎসা নিয়ে আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চলে যায়।

 

কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সুরাইয়া জানান, আহতদের মধ্যে ১৪ জনকে চিকিৎসা দেয়া হয়েছে। পরে চিকিৎসা শেষে আহতরা চলে যায়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com