বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক মিঠামইনে সাবেক ইউপি সদস্যের রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা কিশোরগঞ্জে ফেসবুকে ‘পরাজিত’ লিখে কলেজ ছাত্রের আত্মহত্যা কিশোরগঞ্জে ৩৪ দিন ধরে নিখোঁজ তরুণী

সিরাজগঞ্জে ২৫ জেলের কারাদন্ড, ৬০ হাজার মিটার জাল ও ২০ কেজি মাছ জব্দ

খন্দকার মোহাম্মাদ আলী, সিরাজগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ২৫ অক্টোবর, ২০২০
  • ২৫৭ বার পড়া হয়েছে

সরকারী নিষধাজ্ঞা অমান্য করে সিরাজগঞ্জের বেলকুচিতে যমুনা নদীতে মা ইলিশ ধরার অভিযোগে ২৫ জেলেকে ১২ দিন করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ৬০ হাজার মিটার কারেন্ট জাল ও ২০ কেজি মাছ জব্দ করা হয়।

 

শনিবার (২৪ অক্টোবর) রাতে বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রট মোঃ আনিসুর রহমান এই কারাদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হলেন, বেলকুচি উপজেলার বেলকুচি গ্রামের সোহেল রানা (২৬), ছাইদুল (৩২), জানে আলম (৩৪), পাকরতলা গ্রামের মসলেম (৪৩), দশখাদা গ্রামের সোহেল রানা (২৫), চর বেল গ্রামের বেলাল (৩৫), গোপালপুর গ্রামের জহুরুল (৩৫), মূলকান্দি গ্রামের শাহাদাৎ (৩০), ক্ষিদ্রমাটিয়া গ্রামের শরিফুল (১৯), আলহাজ্ব (২৮), বালিয়াপাড়া গ্রামের মনিরুল (২০) চৌহালী উপজেলার সদিয়া চাদপুর গ্রামের হাচেন (৪৫), মাঝগ্রামের সবুজ (২৪), ইয়াকুব (২১), খাসকাউলিয়া গ্রামের আবু বক্কার (৩৫), ব্রক্ষণগ্রামের আঃ কাদের (১৯), আজিজুল (৪৫), তারিকুল্লাহ(৫৮) বারবালা গ্রামের রবিউল (২০), টাংগাইল সদরের রশিদপুর গ্রামের গ্রামের শাহিন (৩৫),ফারুক (৩০), মালেক (২০), শাহজাহদপুর উপজেলার জালালপুর গ্রামের আলী (৩০), ফিরোজ (৫০), ছারোয়ার (৪০)। উক্ত আসামীদের সাজা পরোয়ানামূলে সিরাজগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

 

ভ্রাম্যমাণ আদালতের পেশকার হাফিজ উদ্দিন জানান, শনিবার দিনভর সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালিত হয়। এ সময় কারেন্ট জাল দিয়ে ইলিশ মাছ ধরার অপরাধে ২৫ জনকে আটক, ৬০ হাজার মিটার কারেন্ট জাল ও ২০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। পরে ভ্রাম্যমান আদালত ২৫ জনকে ১২ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ধবংস করা হয় এবং জব্দকৃত মাছগুলো স্থানীয় এতিম খানা ও মাদ্রাসায় বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার মোঃ হাসান মাহমুদুল হক ও বেলকুচি থানা পুলিশের সদস্যবৃন্দ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com