শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ফিলিপিন্সে স্কুলে বন্দুকধারীর গুলি: নিহত ৩, আহত ৮ ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান: ইরান যুদ্ধে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া পাকিস্তানে পুলিশ সদর দপ্তরের মসজিদে বোমা হামলা, নিহত ১৬ ১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে রাজধানীর মালিবাগে একাধিক ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট ১০৪৮ লুণ্ঠিত অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার, পরিচয় গোপন রাখবে এসআরবি কিশোরগঞ্জে ২১৫০ পিস ইয়াবা ও ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার ইউনিয়ন পরিষদ নির্বাচন ৬ জুনের আগে সম্পন্ন করতে হবে: ইসি সানাউল্লাহ ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত, জানেন না নির্মাতা রায়হান

হাজী সেলিমের গাওয়া গানের ভিডিও ভাইরাল

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ২৮ অক্টোবর, ২০২০
  • ৪০৩ বার পড়া হয়েছে

হাজী সেলিম ক্যারিয়ার শুরু করেছিলেন বিএনপি’র রাজনীতি দিয়ে। ১৯৯৬ সালে তৎকালীন অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনার হাজী সেলিম জাতীয় নির্বাচনে এমপি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন। কিন্তু নিজ দল বিএনপি তাকে মনোনয়ন না দেওয়ায় যোগ দেন আওয়ামী লীগে। তখন থেকেই বাড়তে শুরু করে তার প্রতাপ, প্রভাব ও নাম। আওয়ামী লীগ নেতা হিসেবে তাকে মনোনয়ন দেয় এবং তিনি এমপি নির্বাচিত হন। তবে ২০০১ সালের নির্বাচনে তিনি হেরে যান বিএনপি প্রার্থী নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর কাছে।

বিভিন্ন সময় নানা কারণে তাকে সংবাদের শিরোনামে দেখা যায়। তবে সম্প্রতি তিনি আলোচনায় রয়েছেন তার পুত্র ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইরফান সেলিমের কারণে। নৌবাহিনীর এক কর্মকর্তাকে মারধর ও হত্যার হুমকির মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এরপরেই হাজী সেলিমের পরিবার আলোচনায় আসেছে। ভাইরাল হয়েছে ৫৭ ও ৩৭ সেকেন্ডের কিছু ভিডিও। যেখানে দেখা যাচ্ছে হাজী সেলিম গান গাইছেন ‘ভালোবেসে গেলাম শুধু/ ভালোবাসা পেলাম না।’

লালবাগ কেল্লায় শুটিং হওয়া ভিডিওটি সম্পর্কে ধারণা করা হচ্ছে ২০১৫ সালে কোরাবানি ঈদ উপলক্ষে বিটিভিতে প্রচার হওয়া ‘মন্ত্রী ও সাংসদের নিয়ে ঈদ আড্ডা’ নামের অনুষ্ঠানে প্রচার হয়েছিল। সম্প্রতি ভাইরাল হয়েছে এই ভিডিও।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com