বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক মিঠামইনে সাবেক ইউপি সদস্যের রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা কিশোরগঞ্জে ফেসবুকে ‘পরাজিত’ লিখে কলেজ ছাত্রের আত্মহত্যা কিশোরগঞ্জে ৩৪ দিন ধরে নিখোঁজ তরুণী চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা

দাদা রাষ্ট্রপতির আদরে চিত্রনায়ক সাইমনের স্ত্রী ও বড় ছেলে

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০
  • ৫২৪ বার পড়া হয়েছে

স্ত্রী ও বড় পুত্রকে নিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশের জনপ্রিয় চিত্রনায়ক সাইমন সাদিক। সম্পর্কে তার দাদা-নাতি।

 

বুধবার (২৮ অক্টোবর) এ অভিনেতা স্ত্রী ও বড় পুত্রসহ বঙ্গভবনে যান। এ সময় তারা রাষ্ট্রপতির শারীরিক অবস্থার খোঁজখবর নেন। রাষ্ট্রপতিও সাইমন ও তার পরিবারের খোঁজখবর নেন।

দেশের প্রধান কর্তা রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ কিশোরগঞ্জের কৃতী সন্তান। আর সেই কিশোরগঞ্জেরই ছেলে চিত্রনায়ক সাইমন সাদিক। তাদের মধ্যে দাদা-নাতি সম্পর্ক অনেক আগে থেকেই। তবে ২০১৭ সালে সাইমনের একটি স্ট্যাটাসের পর বিষয়টি প্রকাশ্যে আসে। দেশের প্রধান কর্তা বলে কথা, তার সঙ্গে চাইলেই সহজে দেখা করা সম্ভব নয়। কারণ এ জন্য রয়েছে অনেক আইনগত জটিলতা। তবে যখন তখন দেখা-সাক্ষাৎ না হলেও ফোনে দাদার সঙ্গে যোগাযোগ রাখেন সাইমন।

এদিকে বুধবার দেখা করার সুযোগ আসায় স্ত্রী-পুত্রসহ ছুটে যান এই চিত্রনায়ক। অনেকটা সময় কাটিয়েছেন দেশের প্রজ্ঞাবান রাজনীতিবিদ আবদুল হামিদের সঙ্গে। দেখা শেষে বেশকিছু ছবিও তুলেছেন তারা। আর সেই ছবি নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করেছেন সাইমন। ক্যাপশনে লিখেছেন- ‘মহামান্য দাদার আদরে আমরা….।’

এ বিষয়ে গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমার দাদা ও মহামান্য রাষ্ট্রপতি পারিবারিক বন্ধু। দীর্ঘদিন তারা একসঙ্গে মিশেছেন, আওয়ামী লীগের রাজনীতি করেছেন। তিনি আমাকে নাতি হিসেবে খুব আদর করেন। তার সঙ্গে সময় কাটালে অনেক অজানা ইতিহাস জানতে পারি, অনেক কিছু শিখতে পারি। দেশের সর্বোচ্চ সম্মানীয় ব্যক্তি তিনি। চাইলেই তো আর তার সান্নিধ্য পাওয়া যায় না। সেই সুযোগটা হঠাৎ পেয়ে ছুটে গেলাম। উনার জন্য দোয়া করবেন সবাই।’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com