বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক মিঠামইনে সাবেক ইউপি সদস্যের রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা কিশোরগঞ্জে ফেসবুকে ‘পরাজিত’ লিখে কলেজ ছাত্রের আত্মহত্যা কিশোরগঞ্জে ৩৪ দিন ধরে নিখোঁজ তরুণী চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা

৭ মাস পর খুলে দেয়া হচ্ছে জাতীয় জাদুঘর

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ১ নভেম্বর, ২০২০
  • ২৭১ বার পড়া হয়েছে

মহামারি করোনা পরিস্থিতির কারণে দীর্ঘ সাত মাস বন্ধ থাকার পর আজ রবিবার (১ নভেম্বর) সীমিত পরিসরে খুলেছে বাংলাদেশ জাতীয় জাদুঘর। দর্শনার্থীরা টিকিট কেটে স্বাস্থ্যবিধি মেনে জাতীয় জাদুঘর আগের মতোই ঘুরে দেখতে পারবেন। তবে স্বাস্থ্য সুরক্ষার জন্য জাদুঘরে প্রবেশের টিকিট আগের মতো কাউন্টারে নয়, বরং অনলাইন থেকে সংগ্রহ করতে হবে। আগের দামেই পাওয়া যাবে টিকিট।

 

আগে প্রতিদিন তিন থেকে চার হাজার মানুষ জাদুঘর পরিদর্শনে যেতেন। তবে পরিস্থিতি বিবেচনায় এখন ৫০০ থেকে ৮০০ এর মধ্যে সীমিত করা হবে বলে জানা গেছে।

জাদুঘরের পরিচালক জেনারেল খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, স্বাস্থ্যবিধি মেনে সীমিত সংখ্যক দর্শনার্থী প্রবেশের সুযোগ পাবেন। সকালের শিফটে ২০০ জন ও বিকেলের শিফটে ৩০০ জনকে প্রবেশের অনুমতি দেওয়া হবে।

 

করোনার কারণে গত ২৬ মার্চ থেকে অনির্দিষ্টকালের জন্য জাদুঘর বন্ধ করে দেওয়া হয়। ছয় মাস পর গত ১৬ সেপ্টেম্বর থেকে সরকার প্রত্নতত্ত্ব বিভাগের অধীনে সমস্ত জাদুঘর ও ঐতিহ্যবাহী স্থানগুলো সীমিত আকারে পুনরায় চালু করে। তবে শাহবাগের জাতীয় জাদুঘর ও রাজধানীর পুরান ঢাকার আহসান মঞ্জিল ভিন্ন ভিন্ন কর্তৃপক্ষের অধীনে পরিচালিত হওয়ায় এতোদিন বন্ধ ছিলো।

 

অনলাইনে টিকিট কাটার পদ্ধতি: অনলাইনে টিকিট কাটার জন্য http://nationalmuseumticket.gov.bd লিংকে গিয়ে ‘Buy Ticket’ নির্বাচন করে প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। তারপর ‘Purchase eTicket’ অপশনে ক্লিক করে জাদুঘর ভ্রমণের তারিখ ও টিকিটের সংখ্যা লিখে Add বাটকে ক্লিক দিতে হবে। তবে একাধিক টিকিট কাটতে হলে Add More Ticket অপশনে ক্লিক করতে হবে। এরপর Make Payment অপশনে গিয়ে টাকা পরিশোধ করে Print Ticket অপশনে ক্লিক করে টিকিট প্রিন্ট করে নিতে হবে। জাদুঘর প্রবেশের সময় এই টিকিট দেখাতে হবে।

 

প্রবেশ ফি: প্রাপ্তবয়স্ক বাংলাদেশি নাগরিকদের জন্য জাদুঘরে প্রবেশ ফি আগের মতোই ২০ টাকা ও অপ্রাপ্ত বয়স্কদের জন্য ১০ টাকা রাখা হয়েছে। এছাড়া, সার্কভুক্ত দেশের নাগরিকদের জন্য ৩০০ টাকা এবং অন্য দেশের নাগরিকদের জন্য ৫০০ টাকা প্রবেশ ফি নির্ধারণ করা হয়েছে। ই-ক্রয়ের সময় সব ধরনের টিকিটে ৪ শতাংশ অতিরিক্ত সার্ভিস চার্জ দিতে হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com