বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক মিঠামইনে সাবেক ইউপি সদস্যের রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা কিশোরগঞ্জে ফেসবুকে ‘পরাজিত’ লিখে কলেজ ছাত্রের আত্মহত্যা কিশোরগঞ্জে ৩৪ দিন ধরে নিখোঁজ তরুণী

কমলগঞ্জে অজ্ঞাত পরিচয়ের নারীর বস্তাবন্দি গলিত লাশ উদ্ধার

সালাহউদ্দিন শুভ, মৌলভীবাজার প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ১৪ নভেম্বর, ২০২০
  • ২৬০ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের কমলগঞ্জের রহিমপুর ইউনিয়নের দেওড়াছড়া চা বাগান প্লান্টেশন এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ের (২৫) এক নারীর বস্তাবন্দি গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) বিকাল সারে ৫টায় কমলগঞ্জ থানার পুলিশ এ লাশটি উদ্ধার করে।

 

দেওড়াছড়া চা বাগান সূত্রে জানা যায়, শুক্রবার সকালে চা শ্রমিকরা ১৬ নম্বর সেকশনে চা পাতা উত্তোলন করতে গিয়ে দূর থেকে পঁচা গন্ধ পান। তারা গন্ধের অনুসন্ধান করতে গিয়ে চা প্লান্টেশন এলকায় আনু-মানিক ২৫ বছর বয়সী এক নারীর কয়েক দিনের পুরানো গরিত বস্তাবন্দি লাশ দেখতে পায়। বিষয়টি তারা চা বাগান কর্তৃপক্ষের মাধ্যমে কমলগঞ্জ থানাকে অবহিত করে।

শুক্রবার বিকেলে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে সুরতহার তৈরী করে নারীর লাশটি উদ্ধার করে। রহিমপুর ইউনিয়নের দেওড়াছড়া চা বাগান ওয়ার্ড ইউপি সদস্য সিতাংশ কর্মকার লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন।

 

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, কয়েক দিনের পুরানো গলিত লাশ। দেহে পুকা ধরে ফেলেছে। তার চেহারা চেনা যায়নি। ফলে এখনও তার নাম পরিচয় জানা যায়নি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com