সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

জাতীয় সংসদে বঙ্গবন্ধু প্যাভিলিয়ন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ১৬ নভেম্বর, ২০২০
  • ১৮৩ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ‘প্রদর্শনীতে বঙ্গবন্ধু’ নামে একটি প্যাভিলিয়ন উদ্বোধন করেছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিব বর্ষ’ উপলক্ষে তাঁকে শ্রদ্ধা জানাতে সংসদের বিশেষ অধিবেশন উপলক্ষে প্রধানমন্ত্রী এ প্যাভিলিয়ন উদ্বোধন করেন।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী প্যাভিলিয়নে বসে বিশাল পর্দায় বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের পুরো ভাষণটি প্রত্যক্ষ করেন।’ প্রধানমন্ত্রী প্যাভিলিয়নটি ঘুরে দেখেন।

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এবং চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com