বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

গাজীপুরে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০
  • ২৫১ বার পড়া হয়েছে

গাজীপুর মেট্টোপলিটন পুলিশের বাসন এলাকায়ে ডাকাতির প্রন্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে বাসন থানায় এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

 

গ্রেপ্তার ডাকাতরা হলেন— গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা মধ্যপাড়া আরিফ হোসেন (২২), জয়পুরহাটের কালাই থানার আগলাপড়া এলাকার সোহেল (২৮), নোয়াখালী সোনাইমুড়ি থানার বিজয়নগর এলাকার সুমন মিয়া (২৮), জামালপুরের  মেলান্দহ থানার মাহমুদপুর এলাকার মিজান (২৯), ময়মনসিংহের ত্রিশাল থানার বালিপাড়া এলাকার শহিদুল্লাহ (২৪) কুমিল্লার হোমনা থানার অনন্তপুর ভূইয়াবাড়ি এলাকার শাহজালাল (২৪)। সোহেল, সুমন, মিজান, শহিদুল্লাহ ও শাহজালাল বাসন থানা এলাকায় ভাড়ায় বসবাস করেন।

প্রেস ব্রিফিংয়ে গাজীপুরে মেট্টো পুলিশের উপ-পুলিশ কমিশনার অপরাধ (উত্তর ও মিডিয়া ) জাকির হাসান জানান, গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ৯টার দিকে বাসন থানার চান্দনা মধ্যপাড়া দেলোয়ারের বাড়িতে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে ওই ৬ ডাকাতকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের নিকট হতে ৩টি চাপাতি. ২টি ছোরা, ১টি লোহার রড ও রশি জব্দ করা হয়েছে।

 

এ ব্যাপারে তাদের  বিরুদ্ধে বাসন থানার মামলা হয়েছে। এছাড়া  তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। প্রেস ব্রিফিংয়ে গাজীপুরে মেট্টো পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার অপরাধ (উত্তর) রেজওয়ান আহমেদ, বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মো. রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com