বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

লালপুরে লক্ষাধিক টাকার মাছ বিনাশ হলো দুর্বৃত্তের বিষে

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ৩০ নভেম্বর, ২০২০
  • ২৮৯ বার পড়া হয়েছে

নাটোরের লালপুরে ইসমাইল হোসেন রাজুর পুকুরে বিষ দিয়ে লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে দূর্বৃত্তরা।

.
আজ সোমবার (৩০নভেম্বর) সকালে উপজেলার গোপালপুর পৌরভার মধুবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। ইসমাইল ঐ গ্রামের আকবর হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, ইসমাইল হোসেনে পৃথক স্থানে দেড় বিঘা ও এক বিঘা জমির দুইটি পুকুরে রুই, কাতল, তেলাপিয়াসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছিল। সোমবার সকাল থেকে পুকুরের বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠে।

 

.
এবিষয়ে ভুক্তভোগী ইসমাইল আবেগপ্রবন কণ্ঠে জানান, নর্থ বেঙ্গল সুগার মিলস্ লিঃ এর চাকুরি থেকে অবসর গ্রহণের পর নিয়মিত মাছ চাষ করে আসছে। ধারনা করা হচ্ছে রাতের আধারে কে বা কারা তার পুকুরে বিষ প্রয়োগ করার ফলে তার পুকুরে সব মাছ মারা যায়। এতে তার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

 

তিনি আরও জানান, নিদিষ্ট কোন প্রমাণ না থাকায় এখনো থানায় অভিযোগ করা হয় নি। এছাড়া গত বছরেও তার পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com