বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

কামারখন্দে তাঁত শ্রমিকের বসত ঘরে অগ্নিকান্ড তিন লক্ষাধিক টাকার ক্ষতি

খন্দকার মোহাম্মাদ আলী, সিরাজগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০
  • ৩০১ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের কামারখন্দে এক তাঁত শ্রমিকের বসত ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের তাঁত শ্রমিক ইউসুফ আলী শেখের বসত ঘরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে স্থানীয়রা।

 

এ ঘটনায় সদ্য নির্মিত চৌচালা টিনের একটি ঘর ও ঘরে থাকা আসবাবপত্র, নগদ টাকা সহ সকল জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। সব মিলিয়ে তার প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ঘর মালিক ইউসুফ আলী শেখ।

 

এ ব্যাপারে কামারখন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব অফিসার আফসার আলী জানান, বসত ঘরে আগুন লাগার বেশ কিছুক্ষণ পর আমরা খবর পাই। ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে। বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com