রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

শাহজালাল থেকে ২৫০ কেজি ওজনের বোমা উদ্ধার

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০
  • ২৪১ বার পড়া হয়েছে
বোমা

২৫০ কেজি ওজনের সিলিন্ডারসদৃশ ‘বোমা’ উদ্ধার করা হয়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। আজ বুধবার (৯ ডিসেম্বর) সকালে কনস্ট্রাকশন-৫ এ নির্মাণকাজ চলাকালে এ ‌সিলিন্ডারসদৃশ ‘বোমা’র সন্ধান পান নির্মাণ শ্রমিকরা।

বিমানবন্দর সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজের পাইলিংয়ের সময় মাটির প্রায় তিন মিটার গভীর থেকে সিলিন্ডার আকৃতির ২৫০ কেজি ওজনের বোমাটি উদ্ধার করা হয়। পরে নির্মাণ শ্রমিক ও প্রকৌশলীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করলে ছুটে আসে বিমানবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট। পরে তারা সেটাকে নিস্ক্রিয় করতে বিমানবাহিনীর রসুলপুর ঘাটিতে নিয়ে যায়। সেখানে ২৫০ কেজি ওজনের বোমাসদৃশটি নিস্ক্রিয় করে বিমানবাহিনী।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ উল আহসান জানান, বিমানবন্দরের থার্ড টার্মিনালের কনস্ট্রাকশন-৫ এ কাজ চলাকালে ২৫০ কেজি সিলিন্ডারসদৃশ বোমার সন্ধান মেলে। পরে বিমানবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট সেটা উদ্ধার করে রসুলপুর ঘাঁটিতে নিস্ক্রিয় করতে নিয়ে গেছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com