রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

ইউপি চেয়ারম্যান হত্যায় ১০ জনের ফাঁসি, ৫ জনের যাবজ্জীবন

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০
  • ২৫৯ বার পড়া হয়েছে
ফাঁসি

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেনকে হত্যার দায়ে ১০ জনকে মৃত্যুদণ্ড ও পাঁচ জনকে যাবজ্জীনক কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ রবিবার চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক একেএম মোজাম্মেল হক এই রায় ঘোষণা করেন।

একইসঙ্গে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পাঁচ জনকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এ ছাড়া, অভিযোগ প্রমাণিত না হওয়ায় চার জনকে মুক্তি দিয়েছেন আদালত। বাদীপক্ষের আইনজীবী এসইউএম নূরুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা ১৯৯৯ সালের ৩ অক্টোবর দিবাগত রাতে আমজাদ হোসেনকে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনায় তার স্ত্রী রওশন আক্তার বাদী হয়ে ২০ জনকে আসামি করে সাতকানিয়া থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০০০ সালের ২২ ডিসেম্বর পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) তৎকালীন এএসসপি কাদের খান ২০ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। তাদের মধ্যে একজন মারা গেছেন। এই হত্যা মামলায় ৩০ জনের মধ্যে ২১ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com