রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

ফেসবুকে লাইভ হবে স্কুলের ভর্তি লটারি

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০
  • ৩১৮ বার পড়া হয়েছে
লটারী

করোনায় বেসরকারি বিদ্যালয়গুলোর প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির জন্য লটারির মাধ্যমে শিক্ষার্থী বাছাই প্রক্রিয়া সম্পন্ন হবে। এক্ষেত্রে ফেসবুক বা স্যোশাল মিডিয়ায় সরাসরি লটারি কার্যক্রম সম্প্রচারের নির্দেশ দিয়েছে সরকার।

 

লটারির প্রক্রিয়া কোনোভাবেই যেন প্রভাবিত না হয় সেজন্য বেসরকারি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এবং বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের শনিবার এই নির্দেশনা পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

 

অন্যবার প্রথম শ্রেণিতে লটারি এবং দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণিতে পরীক্ষা নিয়ে শিক্ষার্থী ভর্তি করা হলেও এবার প্রথম থেকে নবম শ্রেণিতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। এসব শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির আবেদন ফি এবার নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। মাউশি বলছে, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলো নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তির কার্যক্রম লটারির মাধ্যমে পরিচালনা করতে পারবে।

‘লটারির তারিখ নির্ধারণ করে ভর্তি তদারকি ও পরিবীক্ষণ কমিটিকে অবহিত করতে হবে। স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে লটারির কার্যক্রম পরিচালনা করতে হবে। করোনা পরিস্থিতির কারণে জনসমাগম এড়ানোর লক্ষ্যে লটারির প্রক্রিয়া ফেইসবুক লাইভে অথবা যে কোনো সোশ্যাল মিডিয়ায় সরাসরি প্রচারের ব্যবস্থা করতে হবে।’সর্বোপরি লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়া যেন কোনোভাবেই প্রভাবিত না হয় তা নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশনা দেওয়া হয়েছে।

 

লটারির কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ভর্তি নীতিমালা অনুযায়ী গঠিত ভর্তি তদারকি ও পরিবীক্ষণ কমিটি, বিদ্যালয় ভর্তি পরিচালনা কমিটি, অভিভাবক প্রতিনিধি, ব্যবস্থাপনা কমিটির প্রতিনিধি এবং শিক্ষক প্রতিনিধির উপস্থিতি নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দিয়েছে মাউশি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com