রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

নাটোরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

নেওয়াজ মাহমুদ নাহিদ, লালপুর, নাটোর
  • আপডেট সময় বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০
  • ৩১২ বার পড়া হয়েছে

নাটোরের লালপুরে বিয়ের ২৪ দিনের মাথায় গৃহবধূ আত্মহত্যা করেছে। লালপুর উপজেলার জোতদৈবকী গ্রামের রুবেল আলীর স্ত্রী আইরিন খাতুন (২২) ঘরের তিরের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। মৃত আইরিন ঈশ্বরদী থানার মাজদিয়া গ্রামের আওয়ালের মেয়ে।

 

পারিবারিক সূত্রে জানা যায়, আজ বুধবার (২৩ ডিসেম্বর) ভোরবেলা স্বামী পাওয়ারটিলার নিয়ে কাজে চলে যায়। সকাল আনুমানিক সাতটার সময় পরিবারের লোকজন তাকে ডাকতে গিয়ে দেখে ঘরের তিরের সাথে গলায় ফাঁস দিয়ে লাশ ঝুলে আছে। এমতাবস্থায় তারা লালপুর থানায় খবর দিলে লালপুর থানা পুলিশ এসে লাশ নিয়ে যায়।

 

লালপুর থানার ওসি সেলিম রেজা সত্যতা নিশ্চিত করে বলেন, এব্যাপারে থানায় একটি আত্মহত্যা মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com