রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

চলন্ত বাসে কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টা: ঢাকায় নেয়া হচ্ছে বাসচালককে

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ২ জানুয়ারী, ২০২১
  • ২৩৭ বার পড়া হয়েছে
ধর্ষণ

সুনামগঞ্জের দিরাইয়ে চলন্ত বাসে কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনায় গ্রেপ্তার চালক শহিদ মিয়াকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উপ-পরিদর্শক (এসআই) সুমন মালাকার।

শনিবার (২ জানুয়ারি) বাসচালক শহীদ মিয়াকে গ্রেপ্তারের পর প্রথমে সিআইডি সুনামগঞ্জ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। তবে সাংবাদিকদের সাথে কোনো প্রেস বিফিং না করে আটককৃত আসামিকে নিয়ে তারা ঢাকার উদ্দেশ্য রওনা হন।

সিআইডির এস আই সুমন মালাকার জানান, চালক শহিদ মিয়াকে আজকে ভোরে আটক করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকার সদর দফতরে নিয়ে যাওয়া হচ্ছে।

এর আগে চলন্ত বাসে কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনায় চালক শহীদ মিয়াকে গ্রেপ্তার করে সিআইডি। শনিবার ভোর ৬টায় ঢাকা থেকে সুনামগঞ্জে এসে নামার সময় পুরাতন বাসস্টেশন থেকে তাকে আটক করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com