রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

হাসপাতালে ভর্তি ব্যারিস্টার মওদুদ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ২ জানুয়ারী, ২০২১
  • ১৩৮ বার পড়া হয়েছে
মওদুদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার (২ জানুয়ারি) দুপুরে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গত ২৯ ডিসেম্বর ব্যারিস্টার মওদুদ আহমদ অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি হন। প্রফেসর শাহাবুদ্দিন আহমেদ তালুকদারের তত্ত্বাবধায়নে আছেন তিনি।

শায়রুল আরো বলেন, মওদুদ আহমদের রক্তের হিমোগ্লোবিন কমে গিয়েছিল। এখন অনেকটা সুস্থ। মহান আল্লাহর কাছে দেশবাসীর মাধ্যমে দোয়া চেয়েছেন তিনি।

শায়রুল কবির খান বলেন, ভর্তির পর দুইবার কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছে। ফলাফল নেগেটিভ এসেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিবসহ নেতৃবৃন্দ তার খোঁজ-খবর রাখছেন। সার্বক্ষণিক চিকিৎসকের সাথে যোগাযোগ রাখছেন ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com