রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

চিনি ও চুন মিশিয়ে ভেজাল গুড় তৈরি, ৩ জনকে জরিমানা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০২১
  • ২৬৯ বার পড়া হয়েছে

মানিকগঞ্জে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে ১০ মণ ভেজাল গুড় ধ্বংস ও তিনজকে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৫ জানুয়ারি) ভোর ৫.৩০ হতে সকাল ১০.০০ টা পর্যন্ত ভেজাল বিরোধী এ অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক আসাদুজ্জামান রুমেল।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, রাজশাহী থেকে আনা বাসি ঝোলার সাথে বিভিন্ন অনুপাতে চিনি ও চুন মিশিয়ে প্রতিদিন ৩ থেকে ৪ মণ খেজুরের গুড় তৈরি করে আসছে কিছু অসাধু মৌসুমি ব্যবসায়ীরা। এছাড়া ২০ থেকে ৩০ লিটার রসে ৫০ কেজি চিনি মিশিয়ে ৬০ থেকে ৭০ কেজি গুড়ও তৈরি করেছে।

 

তিনি আরো জানান, ভেজাল গুড় তৈরির দায়ে হরিরামপুরের হাপানিয়া গ্রামের শিমুলকে ৪ হাজার টাকা, রমজান আলীকে ১০ হাজার টাকা এবং গোপীনাথপুর মজমপাড়া গ্রামের একজনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং সেই সাথে ভেজালভাবে তৈরিকৃত প্রায় ১০ মণ ভেজাল খেজুরের গুড় ধ্বংস করা হয়েছে। ভবিষ্যতে ভেজাল খেজুরের গুড় প্রস্তুত করবে না মর্মে মুচলেকা দিয়েছেন ভেজালকারীরা।

অভিযানে হরিরামপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ নজরুল ইসলামসহ আনসার ব্যাটিলিয়নের সদস্যরা সহযোগিতা করেন ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com