রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

নাটোরের লালপুরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

নেওয়াজ মাহমুদ নাহিদ, লালপুর, নাটোর
  • আপডেট সময় রবিবার, ১০ জানুয়ারী, ২০২১
  • ২৬০ বার পড়া হয়েছে
নাটোরের লালপুরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

নাটোরের লালপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পুস্তবক অর্পন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার (১০ জানুয়ারি) সকাল ১১টায় লালপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পুস্তবক অর্পন করেন নেতৃবৃন্দ। পরে উপজেলা অডিটোরিয়ামে লালপুর উপজেলা আ’লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু’র সভাপতিত্ত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসাহাক আলী, নাটোর জেলা আ.লীগের সদস্য উপাধক্ষ্য বাবুল আক্তার, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, মহিলা সম্পাদিকা কাজি আছিয়া জয়নুল বেনু, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান পরভীন আক্তার, আ.লীগ নেতা আনিছুর রহমান প্রমুখ।

এছাড়াও আ’লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com