রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

ঝিনাইদহের শৈলকুপায় ট্রাক-নসিমন সংঘর্ষে ৭ জনের প্রাণহানি

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০২১
  • ১৭১ বার পড়া হয়েছে
ঝিনাইদহের শৈলকুপায় ট্রাক-নসিমন সংঘর্ষে ৭ জনের প্রাণহানি

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ট্রাক-নসিমনের সংঘর্ষে সাত যাত্রীর প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন। নিহতরা ঝিনাইদহ সদরের কলোমনখালীর বাসিন্দা বলে জানা গেছে। কুষ্টিয়ায় নির্মাণকাজ শেষে বাড়ি ফিরছিলেন তারা। বুধবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

ঝিনাইদহের পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম জানান, নিহতরা সবাই নসিমনের যাত্রী। পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।

 

পুলিশ জানায়, কুষ্টিয়া থেকে নসিমনে করে ঝিনাইদহে যাচ্ছিলেন বেশ কয়েকজন নির্মাণ শ্রমিক। পথে বিপরীত দিক থেকে আসা একটি সিমেন্ট বোঝাই ট্রাক, নসিমনটিকে ধাক্কা দেয়। এতে নসিমনে থাকা যাত্রীরা রাস্তার ওপর ছিটকে পড়লে তাদের চাপা দিয়ে পাশের খাদে পড়ে যায় ট্রাকটি। ঘটনাস্থলেই সাত যাত্রী মারা যান। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়। তাদের মধ্যে দুই জনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

দুর্ঘটনার পর থেকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে যান-চলাচল বন্ধ রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com